বোলারদের ২০ উইকেট প্রাপ্তিতে হাথুরুসিংহের আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৬, ২০:৩০আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২০:৩৩

বোলারদের ২০ উইকেট প্রাপ্তিতে হাথুরুসিংহের আনন্দ চট্টগ্রাম টেস্ট শুরুর দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছিলেন তার বোলারদের সামর্থ্য নেই প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার। যদিও তার বলা কথার জবাবটা সাকিব-মিরাজ-তাইজুলরা বেশ ভালোভাবেই দিয়েছেন। তাতে অবশ্য বেশ খুশি হাথুরুসিংহে। হয়তো তিনি ছেলেদের তাতিয়ে দিতেই এমনটা বলেছিলেন! সংবাদ সম্মেলনে অবশ্য এটা জানা যায়নি।

ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি জাদুতেই ২৯৩ রানে অলআউট হয় ইংলিশরা। মিরাজের ৬টি উইকেট ছাড়াও সাকিব-তাইজুল দুটি করে উইকেট নিয়েছেন।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে দায়িত্বটা পুরোপুরি নিয়ে নিলেন সাকিব আল হাসান। টেস্টে ১৫বারের মতো ৫ উইকেট নিলেন এই অলরাউন্ডার। এবার তার ঘূর্ণিতে ইংল্যান্ড ২৪০ রানে অলআউট হয়ে যায়। সাকিব ছাড়াও তাইজুল দুটি এবং কামরুল ও মিরাজ প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

বোলারদের এমন সাফল্যের পর স্বভাবতই খুশি হাথুরুসিংহে, ‘বোলাররা প্রমাণ করেছে তাদের সামর্থ্য রয়েছে। তারা খুব ভালো খেলেছে। আমি তাদের পারফরম্যান্সে সত্যিই ভীষণ খুশি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান