কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল পরিচিতি ও জার্সি উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ২১:৪৯আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:৫০

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল পরিচিতি ও জার্সি উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি ও দল পরিচিতি হয়ে গেলো ঢাকার স্থানীয় এক হোটেলে।   শুরুতেই মমতাজ বেগমের গান দিয়ে শুরু হয় ভিক্টোরিয়ান্সের অনুষ্ঠান।  এরপর  বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। দলটির চেয়ারম্যান নাফিসা কামাল মঞ্চে উঠে ডেকে নেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সঙ্গে যোগ হন ইমরুল কায়েস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

এরপরই করা হয় জার্সি উন্মোচন। পরে কুমিল্লার খেলোয়ারদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

ক্যাপ্টেন মাশরাফির  স্লোগান উপরে আল্লা, নিচে কুমিল্লা, মজা করে বক্তব্য শুরু করেন দলটির চেয়ারম্যান নাফিসা কামাল, 'মাশরাফি থাকলে আমরা অনেক সাহস পাই।  ধন্যবাদ সবাইকে  সবার প্রচেষ্টাতে আমরা প্রথমবার শিরোপা জিততে পেরেছি। আশা করি এবারো সেই ধারা অব্যহত রাখতে পারবো।'

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা  আহম মুস্তফা কামাল তার বক্তব্যে বলে,  'আমি সবার অনুপ্রেরণা পেয়েছি, তাই এভাবে কাজ করে যেতে পেরেছি।  আমাদের কারো পরিশ্রম বৃর্থা যায়নি। বাংলাদেশ এখন ক্রিকেটেবিশ্বে বড় দল হয়ে উঠছে।  কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশের সকল মানুষের দল হোক এটাই আমার প্রত্যাশা।  আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার বক্তব্যে বলেছে, 'কুমিল্লা ভিক্টোরিয়ান জয় হবে, ক্রিকেটের জয় হবে।'

/আরআই/এইচকে/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম