‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক নয়’

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১৩:১২আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:১৪

‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক নয়’ পাকিস্তান সুপার লিগের ফাইনাল পাকিস্তানেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিসিবি। এমন অবস্থায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেই মন্তব্য করছেন অনেকে। কিছুদিন আগেই পেশাদার ক্রিকেটের একটি সংগঠন সেখানে খেলাকে কেন্দ্র করে বিদেশিদের ঝুঁকির কথা বলেছিলেন। এবার খোদ পাকিস্তানেরই সাবেক স্পিড স্টার শোয়েব আখতার বলে বসলেন, ‘নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদেশি কোনও দলকে আমন্ত্রণ জানানো উচিত নয়।’

সম্প্রতি পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং সেন্টারে সন্ত্রাসী হামলায় ৬২জন পুলিশ ক্যাডেট ও দুজন সেনাসদস্য নিহত হন। আহত হন আরও ১৭০ জন। এই অবস্থাকে কেন্দ্র করেই কথা বলেন শোয়েব, ‘পরিস্থিতি এখন এমন যে আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমি নিশ্চিত যে একদিন আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরবে। তবে সব কিছুর জন্য একটু সময় লাগবে।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম