অনুশীলনে ফিরলেন সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৬:৫০

অনুশীলনে ফিরলেন সাব্বির বুধবার ঢাকা টেস্টের প্রস্তুতি শুরু হলেও অনুশীলন করতে পারেননি সাব্বির রহমান। তবে একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ম্যাচের আগের দিন কঠোর পরিশ্রম করেছেন এই ব্যাটসম্যান। এই মুহূর্তে পুরোপুরি সুস্থ সাব্বির এদিন ২০ মিনিট নেটে ব্যাটিং করেছেন। বেশ কয়েক ওভার বোলিংও করেছেন।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সকালে পেটের ব্যথা নিয়েই মাঠে নেমেছিলেন সাব্বির। ওই ম্যাচে ব্যথা কমার ঔষধ খেয়ে নেমেছিলেন তিনি। এরপর ঢাকায় ফিরে বুধবার সকালে সাব্বিরকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

সাব্বিরের এন্ডোসকপি টেস্টে তেমন কোনও সমস্যা ধরা পড়েনি। সাধারণ গ্যস্ট্রিকের কারণেই পেট ব্যথা হয়েছিল।

উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় সাব্বিরের। নিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে কিছু করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রানের। কিন্তু দলীয় ১০ রান যোগ করে তাইজুল-শফিউল ফিরে গেলে বাংলাদেশ ২২ রানে ম্যাচ হেরে যায়।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম