ইংলিশদের একাদশে জাফর আনসারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৬

জাফর আনসারি বাংলাদেশের বিপক্ষে কাল শুক্রবার ঢাকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে দুটি পরিবর্তন আনছে ইংল্যান্ড। প্রথম টেস্টে খেলা স্পিনার গ্যারেথ ব্যাটির স্থানে দলে এসেছেন নবীন বাঁহাতি স্পিনার জাফর আনসারি ও পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গায় দলে ঢুকেছেন স্টিভেন ফিন।

এরআগে গতবছর দুইবার টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন ২৪ বছর বয়সী জাফর আনসারি। কিন্তু ইনজুরির কারণে কাঙ্ক্ষিত টেস্ট ক্যাপটি মাথায় দিতে পারেননি। তিনি ইংল্যান্ডের ত্রিমুখী স্পিন আক্রমণের সদস্য হবেন। বাকি দুই স্পিনার হলেন মঈন আলী ও আদিল রশিদ। 

এদিকে জাফর আনসারি সম্পর্কে বৃহস্পতিবার ইংলিশ অধিনায়ক কুক বলেছেন,  ‘ডানহাতিদের বিরুদ্ধে বল ঘোরানোর সামর্থ্য তার আছে। আমি নেটে একটা বিষয় দেখেছি যে সে ভালো নিয়ন্ত্রণ ধরে রেখে আর গতিতে  পরিবর্তন এনে বল করতে পারে। এখন সে কেমন করে সেটা দেখতে আমরা মুখিয়ে আছি। এছাড়া সে ভালো ব্যাটও করতে পারে যা আমাদের জন্য উপকারী হবে। আর দলে দুটি পরিবর্তন এসেছে।তবে এরমানে এই নয় যে খেলায় জেতার জন্য প্রচেষ্টার তীব্রতায় কোনও পরিবর্তন থাকবে।’

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, মঈন আলী, বেন স্টোকস,ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, স্টিভেন ফিন, জাফর আনসারি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম