অভিষেকের অপেক্ষায় ‘ডাবল ফার্স্ট ক্লাসধারী’ আনসারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৯:৪৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৯:৫১

‘ডাবল ফার্স্ট ক্লাসধারী’ আনসারি বল হাতে ইংলিশ স্পিনার জাফর আনসারি তার যোগ্যতার পরীক্ষা দিতে মিরপুরে নামছেন কাল। তবে ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে ছাত্র হিসেবে ইতোমধ্যেই নিজের যোগ্যতার পরিচয় দিয়ে দিয়েছেন তিনি। কারণ বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘ডাবল ফার্স্ট ক্লাসধারী’ ছাত্র ইংলিশ এই ক্রিকেটার।  যে ডিগ্রি দুটি অর্জন করেছেন রাজনীতি ও সমাজবিজ্ঞানে।  

বলা হচ্ছে, ইংলিশ ক্রিকেট দলের ইতিহাসে সবচেয়ে বেশি শিক্ষার ডিগ্রিধারী ক্রিকেটারদের অন্যতম হচ্ছেন জাফর আনসারি। এরআগে ২০০৩ সালে কয়েকটি টেস্ট খেলা ব্যাটসম্যান এড স্মিথের রয়েছে ক্যামব্রিজ থেকে নেওয়া দুটি প্রথম শ্রেণির ডিগ্রি ও সাবেক অধিনায়ক মাইক ব্রিয়ারলিও ছিলেন ক্যামব্রিজের ভালো ছাত্র।

এখানেই শেষ নয়, পাকিস্তানি বাবা আর ইংরেজ মার সন্তান  জাফর আনসারি বাংলাদেশে আসার আগে জমা দিয়ে এসেছেন ৪০ হাজার শব্দের থিসিস! আর টেস্ট শেষ হওয়ার আগেই তিনি পেয়ে যেতে পারেন তার মাস্টার্স এবং তৃতীয় প্রথম শ্রেণির ডিগ্রি।

যেখানে খেলা চলাকালীন অন্য খেলোয়াড়দের অধিকাংশই ডুবে থাকেন  ফিফার কম্পিউটার গেম বা জীবনের অন্যান্য আলোচনায়। সেখানে জাফর আনসরি মগ্ন থাকেন উপন্যাসের বই নিয়ে!  নিজের ডেব্যু সম্পর্কে জাফর আনসারি তাই বলেছেন, ‘প্রচণ্ড চাপ অনুভব করছি, তবে আমি তৈরি। তবে আমি সর্বদাই প্রস্তুতি থাকি। আশা করছি চমৎকার একটা পরিবেশে খেলতে নামবো।’

যদি জাফর আনসারির পারফরম্যান্স ভালো হয় তাহলে ভারত সফরে গ্যারেথ ব্যাটির দলে ঢোকার দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে!

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম