পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ২০:৩২আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২০:৩৭

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই আফ্রিদি টেস্ট ক্রিকেট ছেড়েছেন অনেক আগে। ওয়ানডেকেও বিদায় বলে দিয়েছেন গত বছর। বাকি থাকা টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন এশিয়া কাপের আগে। শহীদ আফ্রিদির পাকিস্তান অধ্যায় তাই শেষ হয়ে গেছে ইতিমধ্যে। স্বভাবতই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে তার থাকার কথা নয়। পিসিবির ঘোষিত নতুন চুক্তিতে তাই নেই এই অলরাউন্ডার। উমর আকমল ও আহমেদ শেহজাদ থাকলেও অবনতি হয়েছে তাদের। সবচেয়ে নিচে ‘ডি’ ক্যাটাগরিতে নেমে গেছেন এই দুই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩০ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে পিসিবি। যেখানে ক্যাটাগরি অনুযায়ী ভাগ হয়ে জায়গা পাওয়া ক্রিকেটাদের নতুন চুক্তির মেয়াদ ১ অক্টোবর ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত। নতুন চুক্তিতে পাকিস্তানের পরিচিত মুখদের কি অবস্থা দেখে নেওয়া যাক-

  • মোহাম্মদ আমির জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে।
  • গত বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও এবার চুক্তিতেই নেই শহীদ আফ্রিদি।
  • উমর আকমল ‘সি’ ক্যাটাগরি থেকে নেমে গেছেন ‘ডি’ ক্যাটাগরিতে।
  • আহমেদ শেহজাদ ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে গেছেন ‘ডি’ ক্যাটাগরিতে।
  • ইয়াসির শাহ ও সরফরাজ আহমেদ ‘বি’ ক্যাটাগরি থেকে জায়গা পেয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম