তামিমের ২০তম হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ১১:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৩:১৪

তামিমের ২০তম হাফসেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে ইমরুল ফিরে গেলেও ড্যাশিং ‍ওপেনার তামিম ইকবাল ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়েছেন শুরু থেকেই।

ইতোমধ্যেই তামিম ইকবাল ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। জাফর আনসারির বল সোজা ব্যাটে খেলে ৩ রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের বিস্ফোরক এই ব্যাটসম্যান। ৬০ বলে ৭ চারে তিনি হাফসেঞ্চুরির কোটা পূরণ করেন।

চট্টগ্রাম টেস্টেও দারুণ ছন্দে ছিলেন তামিম। সেই চেনা ছন্দ তাকে আজও দেখা গেলো মিরপুরের ২২ গজে।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ৭৮ রানের কার্যকরী ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৯ রান করলেও বলটি পুরনো করতে বেশ কার্যকরী ভূমিকা রেখেছেন তামিম।

২০টি হাফসেঞ্চুরির পাশাপাশি তামিম ইকবালের রয়েছে ৭টি সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে এর আগে দুটি সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল যদিও এর একটিও ঘরের মাঠে নয়। ঘরের মাঠে তামিমের খেলা সর্বোচ্চ সংগ্রহ ৮৬। ২০১০ সালে চট্টগ্রামে ৮৬ এবং মিরপুরে ৮৫ রানের ইনিংস ছিল ইংলিশদের বিপক্ষে। রবিবার হয়তো ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সেঞ্চুরি করে এই আক্ষেপ পূরণ করবেন টাইগার এই ওপেনার!

/আরআই/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম