দ্বিতীয় দিনে ইংল্যান্ডের চাওয়া বড় জুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২০:২১আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২০:২৪

দ্বিতীয় দিনে ইংল্যান্ডের চাওয়া বড় জুটি ৫০ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষে কিছুটা ব্যাকফুটে ইংল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ইংলিশরা পিছিয়ে আরও ১৭০ রানে। আর তাই তো শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে বড় জুটি চায় ইংলিশরা।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন মঈন আলী। নিজেদের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘শেষ বিকালে গ্যারি ব্যালেন্স উইকেটে থেকে গেলে আমাদের জন্য ভালো হতো। এখন আমাদের প্রয়োজন কয়েকটা জুটির। আমরা চেষ্টা করবো অনেকক্ষণ ধরে খেলে সেই কাজটাই করতে। আমাদের দলে বেশ কয়েকজন ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। আশা করি আমরা যেভাবে চাইছি, সেভাবে মনোযোগ ধরে রাখতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের মনোযোগ থাকবে ইতিবাচক ক্রিকেট খেলার। বাংলাদেশ স্পিন আক্রমণ দিয়ে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করবে। আমরা আশা করি ভালো কোনও জুটি গড়তে পারব।’

ম্যাচের যা অবস্থা তাতে করে দুই দলের সমান সম্ভাবনা রয়েছে। মঈন আলীও তেমনটাই মনে করছেন, ‘দুই দলের জন্যই ফিফটি ফিফটি চান্স। আমাদেরকে টিকে থাকতে হলে বড় জুটি করতে হবে। তবে ম্যাচে যে কোনও কিছুই হতে পারে। আমরা আপাতত ২২০ রান টপকানোর দিকেই মনোযোগী থাকতে চাই।’

বোলারদের প্রশংসা করে মঈন আলী বলেছেন, ‘আজও (শুক্রবার) দারুণ একটি দিন কেটেছে। আমাদের বোলাররা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে ২২০ রানে অলআউট করে দিতে সক্ষম হয়েছে। ১৭১ রান থেকে ২২০ রানে অলআউট করাটা অবশ্যই কৃতিত্বের বিষয়। সব মিলিয়ে বলবো দিনটা খারাপ ছিল না।’

শুক্রবার বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান মঈন আলী। ৫৭ রান খরচায় তিনি তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। নিজের বোলিং নিয়ে তিনি বলেছেন, ‘আমি সত্যিই দারুণ খুশি ৫ উইকেট পেয়ে। বিশেষকরে আমার থার্ড স্পেলটায় আমি সফল হয়েছি।’

সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘আসলে কিভাবে হয়েছে, সেটা নিয়ে আমি নিশ্চিত নই। আমি ধারাবাহিকভাবে এক জায়গায় বোলিং করে যাওয়ার চেষ্টা করেছি, হয়তো এই কারণেই সফল হয়েছি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম