ইমরুলের হাফসেঞ্চুরিতে লিড ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ১৫:০২আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৬:৪৩

ইমরুলের হাফসেঞ্চুরিতে লিড ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ জুটি গড়ে সেই চাপ কাটিয়ে স্কোর বাড়িয়ে নিচ্ছেন স্বাগতিকদের। ইতিমধ্যে ইমরুল পূরণ করেছেন হাফসেঞ্চুরি। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে এই ওপেনারের তৃতীয় উইকেটে গড়া জুটির ওপর ভর দিয়ে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ১০০। স্কোর ২ উইকেটে ১৩৭ রান, তাতে ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকরা লিড পেয়েছে ১১৩ রানের।  

শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল। ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করছিলেন ওয়ানডে ধাচে, তাতে ইঙ্গিত ছিল আরও একটি বড় ইনিংসের। কিন্তু হলো না, ৪০ রান করে এই ওপেনার আউট হয়ে গেছেন জাফর আনসারির বলে। অ্যালিস্টার কুক তালুবন্দি করলে এই বোলার পান আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম উইকেট। তামিমের ওই ধাক্কা সামলানোর আগেই আবার আঘাত ইংলিশদের। তার পর পরই যে ফিরে গেলেন মমিনুল হক! বেন স্টোকসের বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন মমিনুল।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২২০ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২৪৪ রানে। তাতে প্রথম ইনিংসে ইংলিশরা লিড পায় ২৫৪ রানের।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম