এখনই সবার চেয়ে এগিয়ে মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ১৫:১১আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৫:২০

টানা দুই ম্যাচে বেশি উইকেট মিরাজের অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মেহেদী হাসান মিরাজ। শনিবার ইংলিশদের গুড়িয়ে দিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ২০ বছর বয়সী তরুণ এই অলরাউন্ডার। এদিন বল হাতে মিরপুরের ২২ গজে দ্যুতি ছড়িয়েছেন তিনি। জাফর আনসারির উইকেট তুলে নিয়ে অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন।  যদিও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস এখনও বাকি।  প্রথম দুই টেস্টের তিন ইনিংস মিলে এখন পর্যন্ত মিরাজ শিকার করেছেন ১৩ উইকেট।  তাই নিশ্চিতভাবেই বলা যায় চূড়ায় থাকা মিরাজ আরও বড় কিছু পেতে যাচ্ছেন! আর তার বোলিং জাদুতেই ইংল্যান্ড ১৪৪ রানে হারায় ৮ উইকেট।

এরপর নবম উইকেটে ক্রিস ওকস ও আদিল রশিদ মিলে ৯৯ রানের জুটি গড়ে দলকে খাদের কিনাড়া থেকে তুলে আনেন।  আর তাতেই লিড পায় অতিথিরা। তারা যখন আরও সংগ্রহের পথে তখনই ওকসকে সাজঘরে ফেরত পাঠান মিরাজ। আর এ উইকেটের মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি।  প্রথম টেস্টে অভিষেকের পর টানা দুই ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন ডানহাতি এ স্পিনার।

মিরাজের আগে দুই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২টি উইকেট পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সোহাগ গাজী। মাহমুদউল্লাহ রিয়াদ নিজের প্রথম টেস্টে ৮ উইকেটের পর দ্বিতীয় টেস্টে ৪ উইকেট নেন। এছাড়া সোহাগ গাজী প্রথম টেস্টে ৯ উইকেটের পর দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন ৩টি উইকেট। এছাড়া তাইজুল ইসলাম প্রথম ম্যাচে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন তিনটি।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের