ইমরুলের চতুর্থ হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ১৭:২০আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৭:২৬

ইমরুলের চতুর্থ হাফসেঞ্চুরি ইংলিশদের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস। তামিম ও মুমিনুল সাজঘরে ফিরে গেলে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইমরুল। ৯০ বলে তারা দুই জন ১০৯ রানের জুটি গড়েন।

ইংলিশ লেগ স্পিনার রশিদ খানের বলে রিভার্স সুইপে বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি স্পর্শ করেন তিনি। এটি ইংল্যান্ডের বিপক্ষে ইমরুলের দ্বিতীয় হাফসেঞ্চুরি। এর আগে ২০১০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন।

৬৮ বলে ৭ চারের সাহায্যে ইমরুল এই মাইলফলকে পৌঁছান। দিনশেষ ইমরুল (৫৯) রানে অপরাজিত আছেন। রবিবার সকালে ইমরুল ও সাকিব তৃতীয় দিনের ইনিংস উদ্বোধন করবেন। তৃতীয় দিনে বাংলাদেশের স্কোরকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই দুই ব্যাটসম্যানকেই। ইমরুল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেলেও মাহমুদউল্লাহ ব্যক্তিগত ৪৭ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন।

২৬ টেস্টে তিন সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরিতে ২৮.৫০ গড়ে ইমরুলের রান সংখ্যা ১৩৬৮। গত বছর পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল কায়েস। এছাড়া ২০১৪ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে আরও দুটি সেঞ্চুরি রয়েছে তার।

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম