অনন্য মিরাজ এখন বিশ্বসেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৭:০৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৮:০২

অনন্য মিরাজ এখন বিশ্বসেরা অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনন্য এক রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের নির্দিষ্ট কোনও সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তিনি পেয়েছেন ১৯ উইকেট। এই কীর্তি গড়তে গিয়ে মিরাজ ১২৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস নিজের অভিষেক দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। সিডনিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫টি উইকেট। এরপর একই মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে তার উইকেট সংখ্যা ছিল ১৮টি। আর ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিরাজ শেষ করছেন ১৯ উইকেট নিয়ে

রবিবার আরও কিছু রেকর্ড গড়েছেন মেহেদী হাসান। এ দিন এক ম্যাচে ১২ উইকেট নিয়ে স্বদেশী এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে গেলেন। তাদের দুইজনের উইকেট সংখ্যা সমান হলেও গড় উইকেটে এগিয়ে থাকায় সবার উপরেই আছেন মেহেদী হাসান মিরাজ। এই মাইলফলকে পৌঁছাতে মিরাজ টপকেছেন সাকিব আল হাসানকে।

চট্টগ্রামের পর ঢাকা টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে বিরল কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে পর পর দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে তিনি তৃতীয়।

অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট :

নাম

দল

প্রতিপক্ষ

উইকেট

মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ

ইংল্যান্ড

১৯

জন জেমস ফেরিস     

অস্ট্রেলিয়া                    

ইংল্যান্ড

১৮

চার্লি টার্নার              

অস্ট্রেলিয়া                    

ইংল্যান্ড

১৭

অ্যাডাম হাকলি         

অস্ট্রেলিয়া                    

নিউজিল্যান্ড

১৬

টম কেন্ডাল             

অস্ট্রেলিয়া                    

ইংল্যান্ড

১৪

স্কলিফিল্ড হাই           

ইংল্যান্ড                   

দক্ষিণ আফ্রিকা

১৪

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম