হাথুরুসিংহের পরিকল্পনাতেই চিত্রনাট্য বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ২০:০৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২০:০৯

হাথুরুসিংহের পরিকল্পনাতেই চিত্রনাট্য বদল ইংলিশদের উড়িয়ে দিয়ে ১০৮ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। অথচ চা বিরতিতে যাওয়ার আগে কোনও উইকেট না হারিয়ে ১০০ রান তুলে ফেলে অতিথি ইংল্যান্ড। এমন অবস্থায় দ্রুত বাংলাদেশের ম্যাচে ফেরার প্রয়োজন ছিল। এই সময়টাতে প্রচন্ড রকম অস্বস্তিতে কাটিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।

তিনি ওই সময়টাতে ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেছেন। হাথুরুসিংহের পরিকল্পনায় চা বিরতের পর প্রথম ওভারের ম্যাচে ফেরে বাংলাদেশ। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি তখন খুশি ছিলাম না। কারণ আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছিলাম না। আমি চা বিরতিতে তাদের সঙ্গে কথা বলেছি। কি বলেছি সেটা বলতে চাই না। আমি তাদের বলেছিলাম, এই মূহূর্তে তাদের কি করা উচিত। অবশ্য ভালো কিছু খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিতে বেশি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে বলে জানান তিনি, ‘আমরা ভালো খেলেছি। আমাদের অভিজ্ঞতা কম। টেস্টে অনেক খেললে অভিজ্ঞতা অর্জন করা যায়। আমাদের যদি পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা থাকতো, সেক্ষেত্রে আমরা ২-০ তে জিততে পারতাম। এখন আমরা জেনেছি অনেক কিছু। ভবিষ্যতে আমরা অনেক আত্মবিশ্বাসী থাকবো এ সব ক্ষেত্রে।’

তার কথাতেই কি সাকিব উদ্দীপ্ত হয়েছিলেন কিনা, জানতে চাইলে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি বলতে পারবো না সে ঠিক কী কারণে উদ্দীপ্ত হয়েছিল। কিন্তু এটাই তাদের করতে হতো। আমার কাছে মনে হয়েছে এটা তাদের কাজ।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম