এখনও মায়ের হাতের খাবারই খাওয়া হয়নি মিরাজের

হেদায়েৎ হোসেন, খুলনা
০১ নভেম্বর ২০১৬, ১৮:৪১আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৮:৫০

ফুল দিয়ে বরণ অভিষেক টেস্টে অবিশ্বাস্য বোলিং করে ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মিরাজ খুলনায় ব্যস্ত সময় কাটিয়েছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন ও জেলা প্রশাসনের ধারাবাহিক সংবর্ধনা আর ফুলেল শুভেচ্ছা গ্রহণেই সময় পার করেছেন মিরাজ। সোমবার রাতে খুলনার বাসায় আসার পর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত আর মায়ের হাতের খাবার খাওয়ার সুযোগ হয়নি তার।

বাইরের অনুষ্ঠান তো আছেই, বাড়িতে এসেও রক্ষা নেই। মানুষের ভিড় লেগে আছে যে বাসাতেও! আর হবেই বা না কেন, ইংলিশ ব্যাটসম্যানদের ঘূর্ণি জাদুতে খেই হারিয়ে যারর ছোঁয়ায় এসেছে অবিস্মরণীয় এক জয়, তাকে দেখতে এমন ভিড় তো হবেই।

ব্যস্ত সময় পার করা মিরাজকে তবু খানিকটা সময় পাওয়া গিয়েছিল কথা বলার জন্য। সেই আলাপচারিতায় জাতীয় দল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এর আগে জাতীয় দল কখনও বড় কোনও দলের সঙ্গে জয় পায়নি। ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া এবং ভাল পারফরম্যান্সে বোর্ডের সবাই খুশি। তারা এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সতর্ক থাকতে বলেছেন। খেলায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।’

নামাজ শেষেও পড়তে হলো মানুষের ভিড়ে সোমবার রাতে মিরাজ খুলনায় আসার পর স্থানীয় লোকজন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। তারপর গভীর রাত পর্যন্ত মিরাজের বাড়িয়ে ছিল উৎসুক জনতা, শুভাকাঙ্ক্ষি ও বন্ধুদের ভিড়। রাতে বাসায় থাকার সুযোগ হলেও ভোর হতে না হতেই বন্ধুদের চাপে ঘুম ভাঙে মিরাজের। সকালে খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান তার বাসায় যান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরই এক ফাঁকে মিরাজ বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। দুপুরে বাসায় ফিরলেও মানুষজনের ভিড়ে বাবা-মায়ের সঙ্গে ‍খুব একটা কথা বলার সুযোগ হয়নি তার। তার বাবা জালাল হোসেন ব্যস্ত ছিলেন ভিড় সামলাতে।

স্থানীয় কাশিপুর দক্ষিণ পুরান জামে মসজিদে মিরাজ জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের সামনেও জমে যায় ভিড়। কোনও রকমে ওই পরিস্থিতি সামলে আবারও বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন মিরাজ। বিকাল ৫টায় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে তার জন্য সংবর্ধনা সভা আয়োজন করা হয়। সংবর্ধনা-শুভেচ্ছা শেষে রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর বুধবার সকালে খুলনা ছাড়বেন মিরাজ। এর পর লক্ষ্য বিপিএল, যেখানে খেলবেন তিনি রাজশাহী কিংসের হয়ে।

মিরাজের বাবা জালাল হোসেন বলেছেন, ‘ছেলের সঙ্গে আমি একান্তে কথা বলার সুযোগই পাচ্ছি না।  মানুষকেই সময় দিতে ব্যস্ত মিরাজ। অল্প সময়ের জন্য আসার কারণে ঘরের মানুষই ওকে কাছে পাচ্ছে না। তারপরও আমরা পরিবারের সদস্যরা এটা স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘সোমবার রাতে মিরাজ বাসায় আসার পর ওর মা মিষ্টি-মুখ করিয়েছিল। তারপর থেকে আমরা বাবা-মা ওকে কোনও খাবার দিতে পারিনি।’

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম