বিপিএল-এর আমেজ শুরু মিরপুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৬:৪৫আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৬:৫৪

দুপুরে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর স্টেডিয়ামে বিপিএল-এর আমেজ শুরু হয়ে গেছে। শুরু হওয়ারই কথা্, কারণ আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএল চতুর্থ আসর। যেখানে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। দলগুলোর বিদেশি খেলোয়াড়রা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। মিরপুরে তাই ক্রিকেটারদের আনাগোনা বিরাজ করছে। বুধবার সকালে রাজশাহী কিংস ও বরিশাল বুলস অনুশীলন করলেও, দুপুরে করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।
বরিশাল বুলসের কোচ ডেভ হোয়াটমোর। গতবারের পাঁচটি দলের সঙ্গে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ৭জন খেলোয়াড়কে দলগুলো বেছে নিয়েছে। ৭ আইকন খেলোয়াড়ের মধ্যে সাকিব আল হাসান এবারের আসরে ঢাকা ডায়নামাইটস, মুশফিকুর রহিম বরিশাল বুলস, তামিম ইকবাল চিটাগং ভাইকিংস, মাহমুদউল্লাহ রিয়াদ খুলনা টাইটানস, মাশরাফি বিন মুর্তজা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সাব্বির রহমান রাজশাহী কিংস ও সৌম্য সরকার রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন।

একনজরে দেখে নেওয়া যাক কারা আছেন কোন দলে-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

‘এ’ প্লাস ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা।

পুরাতন ক্রিকেটার: লিটন কুমার দাস, ইমরুল কায়েস।

দেশি ক্রিকেটার : আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসিম উদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।

বিদেশি ক্রিকেটার: খালিদ লতিফ, শাহজিব হাসান, জেসন হোল্ডার।

তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, রশিদ খান।

ঢাকা ডায়নামাইটস

‘এ’ প্লাস গ্রেড ক্রিকেটার: সাকিব আল হাসান

পুরাতন ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন।

দেশি ক্রিকেটার: সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার খান।

বিদেশি ক্রিকেটার: সেকুগে প্রসন্ন, ওয়েন পারনেল, উসামা মীর।

তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারা।

চিটাগং ভাইকিংস

‘এ’ প্লাস ক্রিকেটার: তামিম ইকবাল।

পুরাতন ক্রিকেটার: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ।

দেশি ক্রিকেটার: আব্দুর রাজ্জাক, শুভাশিস রায়, জহুরুল ইসলাম অমি, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলায়েন সজীব, মোহাম্মদ শহীদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন লিখন।

বিদেশি ক্রিকেটার: গ্র্যান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র, জীবন মেন্ডিস, টাইমাল মিলস।

তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গ ডি সিলভা, মোহাম্মদ নবী।

বরিশাল বুলস

‘এ’ প্লাস গ্রেড ক্রিকেটার: মুশফিকুর রহিম।

পুরাতন ক্রিকেটার: আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম।

দেশি ক্রিকেটার: শামসুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন খান, শাহরিয়ার নাফীস।

বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নাওয়াজ, কার্লোস ব্রাফেট, জসুয়া কব।

তালিকার বাইরে বিদেশি ক্রিকেটার: দিলশান মুনাবিরা।

রংপুর রাইডার্স

‘এ’  প্লাস ক্রিকেটার: সৌম্য সরকার।

পুরাতন ক্রিকেটার: মোহাম্মদ মিঠুন, আরাফাত সানী।

দেশি ক্রিকেটার: রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানী, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহবার হোসেন জসি, শাহবাজ চৌহান।

বিদেশি ক্রিকেটার : নাসির জামসেদ, সচিত্রা সেনানায়েকে, জিহান রূপাসিঙ্গা।

তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: শহীদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শাঙ্কা, জিদরন ডামিন পোপে, রিচার্ড জেমন গ্লেসন, লিয়াম ডসন।


খুলনা টাইটানস

‘এ’ প্লাস ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ।

নতুন ক্রিকেটার: মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম।

দেশি ক্রিকেটার: শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আব্দুল মজিদ, অলোক কাপালি, মোহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান পারভেজ ও আব্দুল হালিম।

বিদেশি ক্রিকেটার: লেন্ডল সিমন্স, ব্যান লাফলিং, আন্দ্রে ফ্লেচার, জুনায়েদ খান।

তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: নিকোলাস পুরান, কেভিন কুপার, রিকি ওয়েলস, বেনি হাওয়েল, মোহাম্মদ আসগর।


রাজশাহী কিংস:

‘এ’  প্লাস গ্রেড ক্রিকেটার: সাব্বির রহমান রুম্মান।

নতুন ক্রিকেটার: কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।

তালিকার দেশি ক্রিকেটার: মুমিনুল হক সৌরভ, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন।

বিদেশি ক্রিকেটার: মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।

তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি।

/আরআই/এফআইআর/

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম