বাংলাদেশের জনগণ খুবই আন্তরিক: ইসিবি নিরাপত্তা প্রধান

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৬, ২০:৪৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:০৩

বাংলাদেশের জনগণ খুবই আন্তরিক: ইসিবি নিরাপত্তা প্রধান বাংলাদেশ সফরে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়টি প্রশংসা পেয়ে এসেছে শুরু থেকেই। প্রশংসার সাগরে ভাসিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররাও। এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন।

নিজের ক্যারিয়ারে এমন নিরাপত্তা ব্যবস্থা দেখেননি তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ২০ বছর ধরে কাজ করে এসেছি। আপনারা যা এখানে দেখেছেন, বাংলাদেশ সরকারের যে অবদান, তা আমি এখানেই প্রথমবার দেখতে পেলাম। আমার কাছে এখন এটিই সেরা মানের নিরাপত্তা।’

বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেছেন, ‘এটা বলতে গেলে ত্যাগ স্বীকার। আমরা বোধহয় তাদেরকে দৈনন্দিন জীবন যাপনে ঝামেলায় ফেলেছি। বিশেষ করে আমাদের ক্রিকেটারদের যাতায়াতে এক মিনিট দেরি হলে আমরা বোধহয় লাখখানেক লোককে বিপদে ফেলেছি। কিন্তু এসব ক্ষেত্রে বাংলাদেশের জনগণ ছিল খুবই আন্তরিক।’

উল্লেখ্য, বুধবারই ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে অ্যালিস্টার কুকের দল। 

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম