ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে স্যামুয়েলসের না!

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ১৪:০৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৪:১২

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে স্যামুয়েলসের না! কেন্দ্রীয় চুক্তি নিয়ে ঝামেলা মিটছেই না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। নতুন করে ২০১৬-১৭ মৌসুমে ঘোষিত চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন মারলন স্যামুয়েলস, কার্লোস ব্রাথওয়েট ও ড্যারেন ব্র্যাভো। এক কথায় তারা নাকচই করে দিয়েছেন ক্যারিবীয় বোর্ডকে!

শারজায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষ হওয়ার আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চুক্তির খবর জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যদিও সেখানে ওই ক্রিকেটারদের চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করা হয়নি।

এবার ঘোষিত চুক্তিতে নেওয়া হয়েছে ১২ জনকে। এ বছর ঘোষিত আগের চুক্তিতে এই সংখ্যাটি ছিল ১৫।      

আগের চুক্তি থেকে বাদ পড়েছেন দিনেশ রামদিন, কেমার রোচ, জেরোমি টেইলর। যদিও টেইলর টেস্ট থেকে অবসরে গেছেন। বাদ পড়েছেন পেসার শেলডন কোট্রেল, ওপেনিং ব্যাটসম্যান রাজেন্দ্র চন্দ্রিকা। নতুন মুখ হিসেবে রয়েছেন রোস্টন চেজ, আলজারি জোসেফ, মিগুয়েল কামিন্স ও জোমেল ওয়ারিকান।  

কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা:

দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, শেণ ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, লিওন জনসন, আলজারি জোসেফ, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, জোমেল ওয়ারিকান।  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম