ফেরার লড়াইয়ে মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৬:১২আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৬:২১

মুস্তাফিজ ইংল্যান্ডে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর ১১ আগস্ট লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে তার অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এরপর থেকেই পুনর্বাসনে আছেন মুস্তাফিজুর রহমান। যেখানে তার ফেরার মূল লড়াইটা শুরু হয়েছে ১ নভেম্বর। ওইদিন তিন ওভার বোলিং করলেও আজ দ্বিতীয় দিনে চার ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। আগের চেয়ে তার উন্নতিটা চোখে পড়ার মতোই।

এবার পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় অংশ হিসেবে বোলিং শুরু করেছেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বোলিংও করেছেন। এদিন মোট চার ওভার বোলিং করেছেন কাটার মাস্টার। প্রথম দিন অবশ্য তিন ওভার বোলিং করেছিলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বৃহস্পতিবার মুস্তাফিজ মোট চার ওভার বোলিং করেছে। প্রথম দিন তিন ওভার করে বোলিং করলেও আজকে এক ওভার বাড়িয়ে দেওয়া হয়েছে। নেটে ৫০ ভাগের মতো ক্ষমতায় বল করেছে। নিউজিল্যান্ড সিরিজের কথা মাথায় রেখেই তাকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ছয় সপ্তাহ পর সে মোটামুটি ভালো কন্ডিশনে থাকবে বলে আমার মনে হয়।’

তিনি আরও যোগ করেন, ‘শুধু বোলিংয়ের দিকেই খেয়াল রাখলে হবে না, অন্য কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। আশা করি তার উন্নতিটা বেশ ভালোভাবেই হবে। ৬ সপ্তাহ পর হয়তো প্রতিযোগিতামূলক ম্যাচের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। সব মিলিয়ে আমরা আশাবাদী।’

ইনজুরির কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আপাতত তার লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ। আর তাইতো নিজেকে ফিট করে তুলতে পরিশ্রম করে যাচ্ছেন। 

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে কাঁধের ইনজুরিতে সিরিজের শেষ দুই ম্যাচ মিস করেন মুস্তাফিজুর রহমান। এরপর একই ইনজুরিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলা হয়নি তার। এমনকি এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুই ম্যাচ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশ মিস করেন ‘কাটার মাস্টার’। এরপর সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই রকম ব্যথা টের পেলেও সেটা খেলায় বাধা দিতে পারেনি। আইপিএল শেষে এই ইনজুরিটা পুরো কাটিয়ে উঠার চেষ্টা করছিলেন। সেই পুরনো ব্যথাটাই সাসেক্সের হয়ে অনুশীলনের সময় ফিরে এসেছিল। এরপর থেকেই মাঠের বাইরে তিনি।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম