পার্থে অসিদের বোলিং তোপে প্রথম দিনেই ২৪২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। কোনও উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ১০৫ রানেই!
টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকাই। কিন্তু খেলতে নেমে কাজের কাজ কিছুই করতে পারেনি প্রোটিয়ারা। শুরু থেকেই আসা যাওয়ার মিছিল ছিল প্রথম ইনিংসে। তারা ৮১ রানেই হারায় ৫ উইকেট। তবে মাঝের দিকে ডু প্লেসিস ৩৭, বাভুমা ৫১ ও ডি কক ৮৪ রান করে কিছুটা প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন। তাতেও লাভ হয়নি। ৬৩.৪ ওভারে ২৪২ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।
মিচেল স্টার্ক ৪টি ও হ্যাজলউড নিয়েছেন ৩টি উইকেট।
জবাবে খেলতে নেমে দাপটের সঙ্গে ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার ৭৩ ও শন মার্শ ২৯।
/এফআইআর/








