যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের দাবি লেম্যানের

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১৯:১২আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:১২

ড্যারেন লেম্যান ক্রিকেটের বড় বাজার হিসেবে যখন যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, তখন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান নতুন পরামর্শ দিলেন তাদের। যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক চান তিনি।
গত আগস্টে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে যুক্তরাষ্ট্রে। আমেরিকানদের মাটিতে এ বছরের জুলাইয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ৬টি ম্যাচও হয়েছে। এ ধারাবাহিকতায় আইসিসিকে সেখানে বিশ্বকাপ আয়োজনের আহ্বান করলেন লেম্যান, ‘যুক্তরাষ্ট্রকে একটা ভালো মঞ্চ বানাতে পারে টি-টোয়েন্টি ক্রিকেট। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য গড়তে পারে দেশটি। আমার মতে এটা দারণ হবে।’

যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সফলতা নিয়ে উদ্বেগ থাকলেও লেম্যান উদাহরণ দিলেন ফুটবল বিশ্বকাপের। দুই দশক আগে সেখানে ফুটবল বিশ্বকাপ আয়োজনের ফলে দেশটিতে ফুটবলের বিকাশের উদাহরণ দিলেন অজি কোচ, ‘১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, কতটা ভালো হয়েছিল এখন দেখুন। মেজর সকার লিগের অগ্রগতি চোখে পড়ার মতো।’ দ্য এশিয়ান এজ

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম