ছয় মাস মাঠের বাইরে স্টেইন!

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০১৬, ১৫:৩৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৫:৪৬

ছয় মাস মাঠের বাইরে স্টেইন! চোটটা যে গুরুতর, সেটা ডেল স্টেইনের হাসপাতালে যাওয়ার খবরই দিয়েছিল ইঙ্গিত। ডান কাঁধের পুরনো চোট নতুন করে ফিরে আসায় এবার ছুরিকাঁচির নিচেই যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকান পেসারকে। এই ধরণের অস্ত্রোপচার শেষে মাঠে ফিরতে ছয় মাসের মতো লেগে যায় বলে জানিয়েছেন প্রোটিয়াদের ডাক্তার মোহাম্মদ মুসাজি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ডান কাঁধে চোট পান স্টেইন। একই চোটের কারণে গত বছরের শেষ দিকে অনেকটা সময় তাকে কাটাতে হয়েছিল মাঠের বাইরে। নিজের ১৩তম ওভারের চতুর্থ বলটা করেই ডান কাঁধ ধরে বসে পড়েন স্টেইন, পরে মাঠ ছাড়া প্রোটিয়া পেসারকে যেতে হয়েছিল হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অস্ত্রোপচার করার দরকার মনে করছেন মুসাজি।

অবশ্য দেশে ফিরে যাওয়ার পরই আসলে স্টেইনের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং কেপ টাউনে অর্থোপেডিক সার্জনের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে তার জন্য কোন চিকিৎসাটা ভালো হয়।’ পরে অবশ্য জানিয়েই দিলেন, ‘অবস্থা দেখে তো মনে হচ্ছে অস্ত্রোপচার করতে হবে।’ ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সেটাও পরিস্কার করেছেন মুসাজি, ‘ঠিক কতদিন লাগতে পারে, সেটা আসলে অবস্থা দেখে বলা যাবে। তবে এই ধরণের অবস্থা থেকে ফিরতে ছয় মাসের মতো লাগে।’ এএফপি

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক