বিপিএলের ‘নতুন শুরু’ ৮ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২০:৪৬

বিপিএলের ‘নতুন শুরু’ ৮ নভেম্বর বৃষ্টির কারণে গত দুই দিন একটি বলও মাঠে গড়ায়নি। নিয়ম অনুযায়ী দলগুলো সমান ১ পয়েন্ট করে পেয়েছে। আবহাওয়া রিপোর্টে আরও দুই দিন বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে ম্যাচগুলো পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের উদ্বোধনী ম্যাচটি পুনরায় শুরু হবে কিনা, এ ব্যাপারে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ শনিবার রাত ১০টার মধ্যে কুমিল্লা-রাজশাহীর ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা।
এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘শুক্রবার যে দুইটা ম্যাচ হয়নি সেগুলোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত পৌঁছাতে পারিনি। বাইলজ অনুযায়ী আমাদের ফ্র্যাঞ্চাইজিরা রাজি থাকলে শুক্রবারের ম্যাচ দুটি পুনরায় আয়োজন হবে। যদিও রংপুর ও খুলনা টাইটানস পুনরায় খেলার ব্যাপারটি নিশ্চিত করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস রাত ১০টার মধ্যে জানানোর কথা। যদিও তারা সভাতে আমাদের সঙ্গে একমত হয়েছে। উপস্থিত প্রতিনিধিরা তাদের মালিকের সঙ্গে আলাপ করে আমাদের জানাবে।’
শনিবার সন্ধ্যায় শুক্রবার ম্যাচ দুটির সিদ্ধান্ত নিলেও সকালেই দুই দিনের (শনিবার ও রবিবার) চারটি ম্যাচের সিদ্ধান্তে পৌঁছে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল।
এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেছেন, ‘আমরা এখানে আসার আগে একটি সভা করেছি। সভাতে সব ফ্র্যাঞ্চাইজির পক্ষের লোক উপস্থিত ছিলেন। এ ছাড়া বোর্ড সভাপতিও ছিলেন। বিষয়গুলো সবাই একসঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি আগামী দুই দিনও বৃষ্টি থাকবে। এজন্য বিপিএল গভর্নিং কাউন্সিলরের সভাতে বিপিএলটা আট তারিখ থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী ৮ নভেম্বর সূচি অনুযায়ী যে খেলা রয়েছে, সেখান থেকেই বিপিএল চতুর্থ আসর মাঠে গড়াবে। তবে প্রথম দিনে একটি পরিবর্তন হতে পারে। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি সন্ধ্যায় হওয়ায় এটাকে এগিয়ে দুইটায় আয়োজন করা হতে পারে।

সেক্ষেত্রে দুপুর দুইটায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস।

এ প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘কুমিল্লা চ্যাম্পিয়ন দল, প্রথম ম্যাচ তারা খেলতে চাইবে, এটাই তো স্বাভাবিক।’ পরিত্যক্ত ম্যাচ নিয়ে অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল বলেছেন অন্য কথা। তিনি নতুন করে ম্যাচ আয়োজনের পক্ষে নন। পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্টের দাবি তুলেছেন তিনি সাংবাদিকদের কাছে, ‘দুপুর দেড়টার সময় মেসেজ করে জানানো হয়েছে চারটায় মিটিং। রাত ৮টা (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না আমরা। আমাদের জানানো হয়নি। ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণার পর নতুন করে ম্যাচ হতে পারে না। এটা নিয়ম বর্হিভূত। আমরা দুই ম্যাচেই ১ পয়েন্ট করে চাই।’

৫ ও ৬ নভেম্বরের ম্যাচ পরিবর্তন হয়ে চলে যাবে ১০ ও ১৪ নভেম্বর। বাকি ম্যাচগুলো সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। যদিও ৪ তারিখের ম্যাচটির ব্যাপারে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেছেন, ‘আমার পুনরায় বিপিএল শুরু করতে যাচ্ছি ৮ নভেম্বর থেকে। এখানে যে সূচি আছে, সেই অনুযায়ী হবে। ওই (৮ নভেম্বর) ম্যাচটাকে যদি প্রথম ম্যাচ ধরা হয়, সেক্ষেত্রে হয়তো কুমিল্লার ম্যাচটা আগে চলে আসবে।’

তিনি আরও যোগ করেন, ‘৫ ও ৬ তারিখের ম্যাচগুলো ১০ ও ১৪ তারিখের গ্যাপে ঢুকে যাবে। এমন হতে পারে একদিনে আমরা তিনটা ম্যাচও খেলাতে পারি। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা হয়তো দশটায় শুরু করতে পারি। দুটি করে ম্যাচ রাখলে আমাদের আরও একটা দিন দরকার হতে পারে। সেক্ষেত্রে চট্টগ্রামে ২০ তারিখ পাওয়া যাবে।’

এত কিছুর পরও সমস্যা ৪ তারিখের ম্যাচ নিয়েই। কুমিল্লা ও রাজশাহী রাজি না হলে দ্বিতীয় ম্যাচও পুনরায় চালু হওয়ার সুযোগ নেই-বিষয়টি জানিয়েছেন সহ-সভাপতি মাহবুব আনাম।

/আরআই/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ