এবার মিরাজে মুগ্ধ বয়কট

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ১৩:২৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৫:০৩

এবার মিরাজে মুগ্ধ বয়কট ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই মুগ্ধতা ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার প্রতিভায় মুগ্ধ হয়েছেন ঠোঁট কাটা স্বভাবের জিওফ বয়কটও! মিরাজকে প্রশংসায় ভাসিয়ে সাবেক ইংলিশ এই অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ মেহেদীর মতো আগ্রাসী এক বোলারকে পেয়েছে। সে যেভাবে আমাদের বিস্মিত করছে, তা যদি চলতেই থাকে, তাহলে সেটি হবে খেলার জন্য দারুণ। তার মতো তরুণ প্রতিভা আমাদের প্রয়োজন।’

দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন মিরাজ। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অনেকেই। এমনকি কিছুদিন আগেই তাকে প্রশংসায় ভাসান সাবেক টাইগার কোচ স্টুয়ার্ট ল, বর্তমান কোচ হাথুরুসিংহে।

এদিকে বাংলাদেশে এমন পারফরম্যান্সের পর ইংলিশদের আন্ডারডগ তকমাই দেওয়া হচ্ছে। যদিও এমন তকমায় বিচলিত হচ্ছেন না বয়কট। উল্টো বলেছেন ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারবে না বিরাট কোহলির দল, ‘আমার কাছে মনে হয় ৫-০ ব্যবধানে জেতা ভারতের জন্য কঠিনই হবে।’

ঢাকা টেস্টের হার নিয়ে তিনি বলেন, ‘ওই টেস্ট ইংল্যান্ডের হারা উচিত ছিল না। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের রেকর্ড দেখেই মনে হচ্ছে ওরা এগিয়েছে। তাই বড় কোনও দলকে হারানোর ঘটনা এভাবে ঘটতোই।’ মিড-ডে।

/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম