নাফিসের লক্ষ্য বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ১৬:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৬:৪৫

নাফিসের লক্ষ্য বিপিএল জাতীয় দলের হয়ে বর্তমানে আর খেলা হয় না শাহরিয়ার নাফিসের।  যদিও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে অপেক্ষমান তালিকায় রয়েছেন।  ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডেও।  এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে সোমবার বরিশাল বুলসের এই তারকা বলেছেন, ‘গত তিন বছর ধরে আমি জাতীয় দলের কোথাও ছিলাম না। যখন ২০১৩ সালে বাদ পড়লাম, এরপর কোথাও ছিলাম না। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার মধ্য দিয়ে একটা নতুন সফর শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সফরে স্ট্যান্ড বাই হিসেবে আছি।’

তিনি আরও যোগ করেন, ‘দেখুন আমি খুব বাস্তবতায় বিশ্বাসী। আপনি যদি বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখেন, টপ অর্ডার ভালো করছে। টিমের মধ্যে ওইরকম জায়গাও নেই যেখানে নির্বাচকরা আমাকে মূল স্কোয়াডে নিতে পারবেন। তারপরও তারা আমাকে বিবেচনা করেছেন। এটা আমার খুব বড় পাওয়া। আমি চেষ্টা করবো ধারাবাহিকতাটা বজায় রাখতে। আর বিপিএল-এ আমি যতো পারফরম্যান্স করতে থাকবো ততো আমার নামটা সবার সামনে আসতে থাকবে। তখন আমাকে বিবেচনা করাটা সহজ হবে। আমার মূল লক্ষ্যটা ওইখানে।’

নতুন করে বিপিএল শুরু হবে কাল মঙ্গলবার থেকে। আর দ্বিতীয় ম্যাচেই ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে বরিশাল বুলস। আর মুশফিকের নেতৃত্বে থাকা বরিশালের হয়ে ভালো পারফর্ম করতে চান শাহরিয়ার নাফিস। সোমবার দলের প্রতিনিধি হয়ে নাফীস বলেছেন, ‘আমার লক্ষ্য থাকবে দলের জন্য অবশ্যই ভালো পারফরম্যান্স করা। প্রত্যেকটা ইনিংসে চেষ্টা থাকবে, আমি যেন দলকে জেতানোর জন্য অবদান রাখতে পারি।’

এবারের আসরে দলটি কেমন হয়েছে? এমন প্রশ্নে নাফিস বলেছেন, ‘বরিশাল বুলস ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে। আমাদের বোলিং বিভাগটা খুব শক্তিশালী। আর যে ফরম্যাটই হোক, ম্যাচ আপনাকে জেতাবে বোলাররাই। ব্যাটসম্যানরা একটা ভিত গড়ে দেয়, বোলাররা ম্যাচ জেতায়। ওই হিসেবে আমরা খুবই খুশি যে, আমাদের একটা ভালো বোলিং সাইড আছে। আর মুশফিকের মতো একজনকে আমরা অধিনায়ক হিসেবে পেয়েছি। পাশাপাশি বিদেশি যারা আছে তারা খুবই ভালো।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম