হোবার্ট টেস্টে বার্নস-ফার্গুসন

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ১৬:৫৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৭:১২

হোবার্ট টেস্টে বার্নস-ফার্গুসন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাটসম্যান জো বার্নস ও ক্যালাম ফার্গুসনকে। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হোবার্ট টেস্ট থেকে ছিটকে গেছেন শন মার্শ, আঙুল ভেঙে গেছে তার।
৩০ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেললেও ৩১ বছর বয়সী ফার্গুসনের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। ২০১১ সালের এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে দেখা যায়নি তাকে। এবারের শেফিল্ড শিল্ড ম্যাচে তার অভিজ্ঞতা ভালো-মন্দ মিলিয়ে। দুই ম্যাচের একটিতে সেঞ্চুরি ও অন্যটিতে শূন্য রান।

শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট হোয়াইটওয়াশের সিরিজে বাদ পড়েন বার্নস। অথচ তার আগে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ১৭০ ও ৬৫ রান করে ম্যাচসেরা হন তিনি। শেফিল্ড শিল্ডের প্রথম দুই ম্যাচে ফার্গুসনের মতো অবস্থা তার। অবশ্য বার্নস টেস্ট খেলেছেন ১২টি, তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৮৭২ রান তার।

পার্থে প্রথম টেস্টে ৬৩ ও ১৫ রানের ইনিংস খেলা মার্শকে হঠাৎ করে ছিটকে যেতে হলো। শ্রীলঙ্কা সফরে চিঁড় ধরা আঙুলে ফের চোট পান তিনি। এছাড়া এই টেস্ট সিরিজে হ্যামস্ট্রিং সমস্যাতেও ভুগছেন মার্শ।

হোবার্ট টেস্টের দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, ক্যালাম ফার্গুসন, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জোশ হ্যাজলউড, পিটার সিডল, জো মেনি ও নাথান লিয়ন। ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম