নিজেদের খেলায় মনোযোগী চিটাগং ভাইকিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ২০:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ২০:৩৯

চিটাগং ভাইকিংসের অনুশীলনে তামিম-তাসকিন বিপিএলের নতুন সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে নিয়ে ভাবছে না চিটাগং ভাইকিংস, নিজেদের খেলার দিকেই মনোযোগী তারা।

সোমবার অনুশীলন শেষে কথা বলেন চিটাগং ভাইকিংসের অভিজ্ঞ ক্রিকেটার আব্দুর রাজ্জাক। মঙ্গলবারের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘ওরা গতবারের চ্যাম্পিয়ন ছিল। দলটা আগের মতো নেই। সব দলেই পরিবর্তন হয়েছে। এটা নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। আর আমাদের প্রস্তুতি ভালো। ভালো হচ্ছে।’

গত আসরে ভালো দল গড়ে শিরোপা জিততে পারেনি চিটাগং ভাইকিংস। গত আসরে পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল দলটি। এবার তাদের লক্ষ্য শিরোপা। যদিও শুরুতেই ভালো খেলার দিকে মনোযোগী থাকতে চান রাজ্জাক, ‘চ্যাম্পিয়নশিপ অনেক পরের ব্যাপার। তবে আমাদের যে দল আছে, তা নিয়ে চেষ্টা করা যেতে পারে। অনেক সময় হয়তো আগে থেকে মনে হয়। আমি মনে করি, এই দল নিয়ে ভালো ক্রিকেট খেলা সম্ভব। হার-জিত পরের ব্যাপার, অনেক রকম পরিস্থিতি তৈরি হতে পারে।’

তামিম ইকবাল, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, গ্র্যান্ট এলিয়ট, মোহাম্মদ নবী, জীবন মেন্ডিস, টাইমাল মিলস, চতুরাঙ্গা ডি সিলভার মতো বিদেশি ক্রিকেটার রয়েছেন চিটাগং ভাইকিংসে। দেশি ক্রিকেটারের মধ্যে তাসকিন আহমেদ, শুভাশিস রায়, আবদুর রাজ্জাক, সাকলায়েন সজীব ও লেগ স্পিনার জুবায়ের হোসেন আছেন দলে। সব মিলিয়ে দারুণ এক ভারসাম্যপূর্ণ দল গড়েছে চট্টগ্রামের  দলটি।

রাজ্জাক আশাবাদী ভালো একটি কম্বিনেশন দাঁড় করানোর ব্যাপারে, ‘দলের কম্বিনেশন আমার কাছে ভালো লেগেছে। আমি মনে করি, দেশি-বিদেশি নিয়ে আমাদের দল বেশ ভারাসাম্যপূর্ণ।’ 

নিজের ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেছেন, ‘অন্যান্য খেলায় যেভাবে খেলি, এবারও সেভাবেই খেলবো। আলাদা কোনও লক্ষ্য নিয়ে নয়। আমার কাছে দলের যে চাওয়া, সেটা যেন পূরণ করতে পারি।’

গত আসরে মিরপুরের উইকেটে রান ছিল না। এবার তেমনটা হবে না বলেই আশা আব্দুর রাজ্জাকের, ‘টেস্টের উইকেট বিপিএলে হবে না। আমাদের কন্ডিশনে গত কয়েক বছরে দেখা গেছে পেসার-স্পিনার সবাই ভালো করছে। আশা করা যাচ্ছে, স্পোর্টিং উইকেট হবে, সবাই ভালো খেলবে। স্পোর্টিং উইকেটের সুবিধা হচ্ছে, যে যেটা ভালো করবে, সে সেটায় সুবিধা পাবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম