অধিনায়কত্ব পেয়ে ভীষণ খুশি রুমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ২১:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ২১:০৮

অধিনায়কত্ব পেয়ে ভীষণ খুশি রুমানা হঠাৎ করেই জাহানারা আলমকে সরিয়ে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত অধিনায়কের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার রুমানা আহমেদের কাঁধে।

আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। সেই প্রস্তুতি নিতেই কক্সবাজারে এখন ব্যস্ত মহিলা দলের ক্রিকেটাররা। সোমবার সন্ধ্যায় বোর্ড সভাপতির ঘোষণার পর মুঠোফোনে খবরটা শুনে স্বভাবতই খুশিতে আত্মহারা রুমানা আহমেদ, ‘শোনার পরে খুব অবাক হয়েছি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত, সত্যিই আমি অনেক খুশি।’

এশিয়া কাপ নিয়ে নিজের প্রস্তুতি প্রসঙ্গে মহিলা দলের নতুন এই অধিনায়ক বলেছেন, ‘প্রথম দায়িত্ব এশিয়া কাপ দিয়েই শুরু হবে। এশিয়া কাপে আমরা ভালো একটা রেজাল্ট করতে চাই। আমাদের স্বপ্ন ফাইনাল পর্যন্ত যাওয়ার।’

কক্সবাজারের সুযোগ-সুবিধাতে সন্তুষ্টি ঝরেছে রুমানার কন্ঠে, ‘এখানকার সুযোগ-সুবিধা অনেক ভালো। আমরা এখন অনেক ভালো কোচ পেয়েছি। সব দিক থেকে মিলিয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী ভালো কিছু করার ব্যাপারে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম