নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার সফরসঙ্গী হ্যারিস-হাডিন

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১৭:৩১আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৪

হ্যারিস ও হাডিন ২০১৫ সালের অ্যাশেজ সিরিজের আগমুহূর্তে অবসর নেন রায়ান হ্যারিস। আর একই বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় বলেন ব্রাড হাডিন। তবে জাতীয় দলের প্রতি ভালোবাসা শেষ হয়নি তাদের। আর তাই আগামী বছরের চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফরসঙ্গী তারা দুইজন। অস্ট্রেলিয়ার চার টেস্টের প্রস্তুতির জন্য ভারতে যাবেন ব্যাটিং কোচ গ্রায়েম হিক ও বোলিং কোচ ডেভিড সাকের। আর তাদের জায়গায় নিউজিল্যান্ড সফরের কোচিং স্টাফ দলে যোগ দেবেন হ্যারিস ও হাডিন।

৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। আর ২৩ ফেব্রুয়ারি ভারতের পুনেতে হবে প্রথম টেস্ট। প্রধান কোচ ড্যারেন লেম্যান নিউজিল্যান্ডে ওয়ানডে দলের সঙ্গে থাকলেও হিক ও সাকের আগেভাগে চলে যাবেন ভারতে। সেখানে টেস্ট সিরিজ নিয়ে তারা ছক কষবেন।

হ্যারিস দায়িত্ব পালন করবেন বোলিং কোচ হিসেবে, এ বছরের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলেও একই ভূমিকায় কাজ করেন তিনি। আর নিউজিল্যঅন্ড সফরে ফিল্ডিং পরামর্শক থাকবেন হাডিন, অস্ট্রেলিয়ান ‘এ’ দলের সঙ্গে শীতকালীন সিরিজে কোচিং করানোর অভিজ্ঞতা পেয়েছেন তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক