মিরপুরে মেহেদী ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ২৩:১৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২৩:৩১



মিরপুরে মেহেদী ঝড় বরিশালের দেওয়া ১৪৯ রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মেহেদী মারুফ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগত দর্শকরা মেহেদী ঝড় দেখেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি। এর আগে তার সর্বোচ্চ রান ছিল ৩৭। এদিন তার ব্যাটিং দৃঢ়তায় ঢাকা ডায়নামাইটস ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে।

ইনিংসের প্রথম ওভারে আল আমিনের বলটি উড়িয়ে মেরে বিশাল এক ছক্কা মারেন মেহেদী মারুফ। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে বলটি সীমানা ছাড়া করেন। আল আমিনের পরের ওভারে আবারও সজোরে ব্যাট হাঁকান তিনি। এবার বলটি সাধারণ গ্যালারির দ্বিতীয় তলায় আছড়ে পড়ে। মিরপুরে এত বড় ছক্কা দীর্ঘদিন দেখেন না কেউই! এখানেই শুরু মেহেদী থেমেছেন জয় তুলে নিয়েই। শেষ পর্যন্ত ৭৫ বলে ৫ চার ও ৫ ছয়ে ৭৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।

মঙ্গলবার সাঙ্গাকারার সঙ্গে ওপেন করেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট খেলে আসা এই তরুণ ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফরমার। এদিন বড় বড় সব ছক্কা মেরে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মারকাটের ক্রিকেট উপহার দেন। আল-আমিন- মুনাবিরা-তাইজুল-মনিরকে পাঁচটি বিশাল ছক্কা মারেন তিনি।

/আরআই/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম