সামনের তিন বিপিএল মাছরাঙা ও গাজী টিভিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৫:৩৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৫:৩৬

সামনের তিন বিপিএল মাছরাঙা ও গাজী টিভিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে বেসরকারি দুই টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজী টিভি।  ২০১৭ থেকে আগামী ৩ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিডিয়া স্বত্ব পাওয়া ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া আগামী তিন বছরের জন্য রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও ভূমি ও রেডিও স্বাধীন।

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘বাণিজ্যিক দিক বিবেচনা করে দুই চ্যানেলে খেলা দেখানোর অনুমোদন দিয়েছি আমরা। এবারের আসর দেখানো হচ্ছে ১২০টি দেশে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়বে। যত বেশি চ্যানেলে খেলা দেখাবে, জনপ্রিয়তা তত বাড়তেই থাকবে। আমরা এই চুক্তিতে অনেক উৎফুল্ল এবং এ চুক্তি মাধ্যমে আমাদের সব চাওয়া পূরণ হবে বলে আশা করি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম