রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের দিন

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ১৭:৪১আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৭:৪৪

জো রুটের ১২৪ রান বাংলাদেশ সফরে একটা হাফসেঞ্চুরি থাকলেও কঠিন সময় পার করেছেন জো রুট। তার মতো ইংল্যান্ডের অবস্থাও ছিল নড়বড়ে। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট তো হেরেই গিয়েছিল ইংলিশরা! ভারত সফরে গিয়ে সেই রুট যেমন ফিরে পেলেন নিজেকে, তেমনি তার সঙ্গে ছন্দে ফিরলো ইংল্যান্ডও। রাজকটে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রুটের সেঞ্চুরিতে চালকের আসনে সফরকারীরা। তার ১২৪ রানের ইনিংসের সঙ্গে মঈন আলীর হার না মানা ৯৯ রানের ওপর ভর দিয়ে ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ৩১১ রানে।

বাংলাদেশ সফরে রুটের ইনিংসগুলো ছিল এমন-১, ৪০, ১, ৫৬। টাইগার স্পিনারদের সামনে মোটেও সুবিধা করতে পারেননি ইংলিশদের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ভারতে গিয়ে ভেঙে ফেললেন ব্যর্থতার সেই বৃত্ত। স্পিন নির্ভর ভারতের বিপক্ষে সহজাত ব্যাটিংয়ে নিজের রানের সঙ্গে স্কোর বাড়িয়ে নিয়েছেন দলের। পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ১২৪ রান করে আউট হয়েছেন তিনি উমেশ যাদবের বলে। অন্যপ্রান্তে সমানতালে লড়ে গেছেন মঈন আলী। প্রথম দিন শেষে তিনিও আছেন সেঞ্চুরির দ্বোরগোড়ায়। চতুর্থ উইকেটে রুটের সঙ্গে ১৭৯ রানে জুটি গড়ে দিন শেষ করেছেন ৯৯ রানে।

রুট-মঈন ছন্দে ফিরলেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি অধিনায়ক অ্যালিস্টার কুক। টস জিতে ব্যাটিংয়ে নেমেছিলেন নতুন ওপেনিং সঙ্গী হাসিব হামিদের সঙ্গে। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করে কুক ২১ রানে আউট হন রবীন্দ্র জাদেজার বলে এলবিডাব্লিউ হয়ে। আর হামিদ ৩১ রান করে ফেরেন রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে। এর পর বেন ডাকেটকেও ফেরান এই স্পিনার। বাংলাদেশে ওপেন করা এই ব্যাটসম্যান আউট হয়েছেন ১৩ রানে। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(প্রথম দিন শেষে)

ইংল্যান্ড : ৯৩ ওভারে ৩১১/৪ (জো রুট ১২৪, মঈন ৯৯*, হামিদ ৩১, কুক ২১; অশ্বিন ২/১০৮, জাদেজা ১/৫৯)।

/কেআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম