ভারতের বিপক্ষে হারটাই মনে পড়েছে সাব্বিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৮:১৯আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৮:২৪

ভারতের বিপক্ষে হারটাই মনে পড়েছে সাব্বিরের খুলনা টাইটানসের বিপক্ষে সহজ ম্যাচটি হাতছাড়া করেছে রাজশাহী কিংস। বুধবার নিজেদের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের ঘূর্ণিজাদুতে ৩ রানে হার মানে রাজশাহী। দল যখন হারছিল, তখন ড্রেসিংরুমে বসেছিলেন সাব্বির রহমান রুম্মন। ওই সময় তার ভাবনা জুড়ে ছিল চলতি বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে এক রানে হারার দুঃখ, ‘পেশাদার ক্রিকেটারদের কাজ হচ্ছে খেলে যাওয়। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে জয়-পরাজয় খুব একটা প্রভাব ফেলে না। তবে এমন একটি ম্যাচে বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারটার কথা মনে পড়েছে। একশ ম্যাচে যদি এমন পরিস্থিতিতে পড়ি, একশবারই জিতব। জেতার সম্ভাবনাই বেশি। কিন্তু হেরে গেছি। কিছু করার নাই। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফেরার চেষ্টা করব।’মেহেদী হাসান মিরাজকে এত নিচে খেলার ব্যাপারে জানতে চাইলে সাব্বির বলেছেন, ‘এটা দলীয় খেলা, ব্যক্তিগত কোনও খেলা নয়। মিরাজকে দলই সেখানে পাঠিয়েছে। এটা ম্যানজমেন্টের সিদ্ধান্ত ছিল।’

রাজশাহীর জয়ের জন্য ৬ বলে ৭ রান প্রয়োজন ছিল। ওই মুহূর্তে তিন উইকেট ছিল রাজশাহী শিবিরে। কিন্তু ব্যাটসম্যানরা আত্মাহুতি দিলে ৩ রানে ম্যাচ হারে রাজশাহী। এরজন্য সাব্বির রহমান সরাসরি নিচের তিন ব্যাটসম্যানকেই দুষলেন, ‘৬ বলে ৭ রান, তখন মারার কিছু ছিল না। ব্যাটিংয়ে যারা ছিল তাদের সবারই এক রান করে নেওয়ার সামর্থ্য ছিল। হয়তোবা তারা ভেবেছিল চার বা ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিবে। এটা ছিল ভুল সিদ্ধান্ত।’

তবে পরের ম্যাচের জন্য ভুলের পরিমাণ কমাতে চান সাব্বির। ১২০ বলের খেলায় যে যত কম ভুল করবে, তার সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। সবাই ১২০ বল করেই পায়। বিপিএলে সাতটা দলই খুব ভালো। নিজেদের দিনে যে ভালো খেলবে, সেই জিতবে। আগের ম্যাচে আমরা সব ভালো করেছি, শুধু শেষ ওভারটা খারাপ করেছি। ম্যাচ হেরেছি- এটাই টি-টোয়েন্টি।’

/আরআই/

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম