খুলনা টাইটানসের সর্বনিম্ন রানের লজ্জা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ২০:১৫আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২০:২২

মাহমুদউল্লাহদের লজ্জা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে লজ্জায় পড়লো খুলনা টাইটানস। নিজেদের দ্বিতীয় ম্যাচে সর্বনিম্ন ৪৪ রানের দলীয় সংগ্রহ করে অলআউট হয়ে যায় দলটি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে খুলনার ব্যাটসম্যানরা। আফ্রিদি-সোহাগ গাজী-গ্লিসন-আরাফাত সানির ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে যায় খুলনার ব্যাটিং লাইনআপ।

এর আগে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৫৮ রান। গত আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল বরিশাল বুলস। বৃহস্পতিবার সেই লজ্জাকে টপকে নতুন লজ্জায় পড়লো খুলনা টাইটানস।

গত আসরে বরিশাল বুলস ১৬ ওভার পর্যন্ত টিকে থেকে ৫৮ রান সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার ওই ওভার পর্যন্তও খেলতে পারেনি খুলনা। ১০.৪ ওভারেই অলআউট হয়ে যায় মাহমুদউল্লাহর নেতৃত্বধীন খুলনা টাইটানস।

এ নিয়ে দুইবার প্রতিপক্ষকে সর্বনিম্ন রানের লজ্জা দিল রংপুর রাইডার্স। ২০১৫ সালের তৃতীয় আসরে সিলেট সুপারস্টারসকে ৫৯ রানে অলআউট করেছিল রংপুর রাইডার্স। 

বিপিএলে সর্বনিম্ন পাঁচ স্কোর :

দল

সংগ্রহ

ওভার

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

খুলনা টাইটানস

৪৪

১০.৪

রংপুর রাইডার্স

ঢাকা

২০১৬

বরিশাল বুলস

৫৮

১৬.০

সিলেট সুপারস্টারস

ঢাকা

২০১৫

সিলেট সুপারস্টারস

৫৯

১১.৫

রংপুর রাইডার্স

ঢাকা

২০১৫

খুলনা রয়্যাল বেঙ্গলস

৬৭

১৪.২

চিটাগং কিংস

ঢাকা

২০১৩

সিলেট রয়্যাল

৭৪

১৩.৫

চিটাগং কিংস

ঢাকা

২০১৩

 

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম