৮ ওভারেই জিতে গেল রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ২১:০৫আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২১:১২

রংপুর রাইডার্স দুই ইনিংস মিলিয়ে মোট ১৮.৪ ওভারের খেলায় ৯ উইকেটে জিতলো রংপুর রাইডার্স। বিপিএলের পঞ্চম ম্যাচে ৪৫ রানের জয়ের লক্ষ্য ছিল রংপুরের। মোহাম্মদ শাহজাদের উইকেট হারিয়ে ৮ ওভারে ৪৫ রান করে রংপুর। এর আগে ১০.৪ ওভারে ৪৪ রানে অলআউট হয়েছিল খুলনা টাইটানস। শাহজাদের ১৩ রানের পর সৌম্য সরকারের হার না মানা ১৩ ও মোহাম্মদ মিথুনের অপরাজিত ১৫ রান রংপুরকে এনে দেয় সহজ জয়।

এর আগে আরাফাত সানি ও শহীদ আফ্রিদির ঘূর্ণিতে বিপিএল ইতিহাসের সর্বনিম্ন ৪৪ রানে অলআউট হয় খুলনা টাইটানস। টসে জিতে বল হাতে তুলে নিয়েছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক নাইম ইসলাম। ৪৪ রানে যে প্রতিপক্ষকে অলআউট করতে পারবে, সেটা রংপুরেরও ভাবার কথা নয়।

দুঃস্বপ্নের সূচনা দিয়ে পথচলা শুরু খুলনার। ইনিংসের দ্বিতীয় বলেই অফস্পিনার সোহাগ গাজীর টার্নে পরাস্ত হয়ে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক নিকোলাস পুরান। স্কোরবোর্ডে রান তখন ১। অন্য ওপেনার আবদুল মজিদ মিডউইকেটে পুশ করে রান নিতে গিয়ে সোহাগ গাজীর সরাসরি থ্রোতে রানআউট। পুরান রানের খাতা খুলতে পারেননি, ৬ রান করেছিলেন মজিদ। 

ওয়ান ডাউনে রিকি ওয়েসেলস খেলছিলেন আত্মবিশ্বাসের সঙ্গেই। যদিও শহীদ আফ্রিদির গুগলি বুঝতে পারেননি তিনি, ৫ রানে বোল্ড হন এই ইংলিশ ব্যাটসম্যান। গত ম্যাচে দলের হাল ধরেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, আজ তিনি হলেন ব্যর্থ। ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনের ইনসুইংগারে পরাস্ত হয়ে তিনি ২ রানে হন লেগ বিফোর। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে খুলনা টাইটানস।

আফ্রিদির বলে এখনও যে অনেক বিষ, তা উপলব্ধি করলেন অলক কাপালি। শূন্য রানে তিনি হন লেগ বিফোর। ১৫ রানের মাথায় ৩ উইকেট হারানোর পর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে খুলনা। হলোও তাই, লজ্জাজনক স্কোরের পর তাদের অসহায় আত্মসমর্পণ।

আরিফুল হকের ৭, নূর আলম সাদ্দামের ৮ রানের পর জুনায়েদ খান ও মোহাম্মদ আসগরও খুলতে পারেননি রানের খাতা। শফিউল ইসলাম ছিলেন শূন্য রানে অপরাজিত। ৩ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি, তবে তাকেও ছাড়িয়ে যান আরাফাত সানি। ২.৪ ওভার বল করে দুটি মেডেন নিয়ে তিনি নিয়েছেন ৩টি উইকেট, অথচ রান দেনটি একটিও!

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম