মুশফিকের আগ্রাসী মনোভাবে ভুল দেখছেন না নাফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ২১:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২১:০৯

মুশফিকের আগ্রাসী মনোভাবে ভুল দেখছেন না নাফিস ক্যারিবিয়ান ক্রিকেটার কেসরিক উইলিয়ামসের তৃতীয় ওভারের চতুর্থ বলটি গ্র্যান্ড স্ট্যান্ডে পাঠিয়ে দেন মুশফিক। আর সঙ্গে সঙ্গেই কেসরিককে বলটি দেখিয়ে দেন, হয়তো বলেছেন- ‘দেখো বলটি কোথায় গিয়ে পড়েছে!’ অবশ্য ম্যাচ শেষে জানাযায়নি মুশফিক কী বলেছিলেন।

আর বিষয়টি ঠিক পরিষ্কারভাবে নিজেও জানেন না বরিশালের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। তবে তিনি মনে করেন মুশফিকের এমন আগ্রাসী মনোভাবে ভুল কিছু ছিল না, ‘মুশফিক খুব ঠাণ্ডা মাথার খেলোয়াড়। খুব সম্ভবত বোলারের সঙ্গে ওর কোনও কথা হয়েছিল। সে জন্য হয়তো এমন কিছু করেছিল। আমি বাইরে ছিলাম ব্যাপারটা বলতে পারবো না।’

 তিনি আরও যোগ করেন, ‘মুশফিক একজন লড়াকু ক্রিকেটার। ও(মুশফিক) সব সময় জিততে চায়। দলের জন্য খেলে। সব সময় চেষ্টা থাকে ভালো কিছু করার। সেই চেষ্টা থেকে হয়তো এমন একটা আচরণ করেছে। আমি এতে ভুল কিছু দেখি না। ওর মাঠের আগ্রাসী ভাবটা দলকে জয়ের পথে রেখেছে।’

 /আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম