শীর্ষ স্থান ধরে রাখতে চায় ঢাকা ডায়নামাইটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৬, ১৫:৩৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৫:৫০

শীর্ষ স্থান ধরে রাখতে চায় ঢাকা ডায়নামাইটস বিপিএল-এর চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। স্বাগতিক দল হিসেবে মাঠে নামবে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে থাকা চিটাগং ভাইকিংস। অন্যদিকে ঢাকার অবস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে। চার ম্যাচে তিন জয়ে নেট রানরেটে সবার উপরে ঢাকা।

এর ধারাবাহিকতায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই চট্টগ্রাম পর্ব শেষ করতে চায় ঢাকার দলটি। চট্টগ্রামে প্রথম দিন অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে এ প্রসঙ্গে ঢাকার অলরাউন্ডার নাসির হোসেন বলেছেন, ‘আমরা এখন এক নম্বর দল হিসেবে পয়েন্ট টেবিলে রয়েছি। এখন এই স্থানটা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরে নিজেদের ধরে রাখা। এক নম্বর থেকেই চট্টগ্রাম পর্ব শেষ করতে চাই।’

ঢাকায় প্রথম পর্ব শেষে চিটাগং ভাইকিংসের অবস্থা ভালো নয়। চার ম্যাচের তিনটিতে হেরে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। বৃহস্পতিবার নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে চট্টগ্রাম। দর্শক থেকে শুরু করে স্বাগতিক দলের সবরকম সুবিধাই পাবে চিটাগং ভাইকিংস।

ঢাকা ডায়নামাইটস অবশ্য এত কিছু ভাবছে না। ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসির বলেছেন, ‘হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। এটা আরও একটা ম্যাচ। আমাদের প্রস্তুতিও ভালো। আশা করি ভালো একটি ম্যাচ হতে যাচ্ছে।’

বিপিএল-এ গত তিন দুই ম্যাচেই ওয়ানডাউনে ব্যাটিং করেছেন মি. ফিনিশার খ্যাত নাসির হোসেন। গুরুত্বপূর্ণ এই পজিশনে ব্যাটিং করে কেমন লাগছে? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘অবশ্যই ভালো লাগছে। রান যেখানেই করেন না কেনও, ভালো লাগবেই। এগারো নম্বরে নেমেও রান করতে পারলে ভালো লাগতো।’

নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলে নেই নাসির হোসেন। তাই বিপিএল-এ নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কিনা জানতে চাইলে নাসির বলেছেন, ‘প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে রান করে ম্যাচ জেতানো। আমি এটাই করছি।’

 

/আরআই/এফআইআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম