চট্টগ্রামে জয়ে ফিরতে চায় চিটাগং ভাইকিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৬, ১৬:১৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:৪১

চট্টগ্রামে জয়ে ফিরতে চায় চিটাগং ভাইকিংস স্বাগতিক দল হিসেবে চট্টগ্রামে চারটি ম্যাচ খেলবে চিটাগং ভাইকিংস। এই চারটি ম্যাচের অন্তত তিনটিতে জিতে টুর্নামেন্টে ফিরে আসতে চায় চিটাগং। ঢাকায় প্রথম পর্ব শেষে চার ম্যাচে এক জয়ে বর্তমানে তাদের অবস্থান ৬ষ্ঠ স্থানে।  সবমিলিয়ে তাই চট্টগ্রামে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্বাগতিক চিটাগং ভাইকিংসের সামনে।

যদিও নিজেদের হোম ভেন্যুতে এই চ্যালেঞ্জ উতরাতে পারবেন বলে জানান ভাইকিংসের ওপেনার এনামুল হক বিজয়, ‘আমরা কিছু ভুল করেছি। কিছুটা দুর্ভাগাও বলা চলে। সব মিলিয়ে আমাদের শেষ তিনটা ম্যাচ ভালো যায়নি। অবশ্য আমাদের চট্টগ্রাম পর্ব যেন ভালো কাটে এমন কিছু করতে চেষ্টা করব। এখানে চারটা ম্যাচ আছে। এখনো সুযোগ আছে আমাদের হাতে। চারটার মধ্যে যদি তিনটি ম্যাচ জিততে পারি, তাহলে মোমেন্টাম ঘুরেও যেতে পারে। আমরা সবাই মিলে আশা করছি একটা ভালো কামব্যাক করতে পারবো। চট্টগ্রামে ভালো কিছু করে ঢাকায় ফিরতে পারব।’

শেষ তিনটি ম্যাচ খারাপ করার কারণ প্রসঙ্গে জানতে চাইলে এনামুল বলেছেন, ‘সত্যি কথা বলতে আমরা শেষের দিকে এসে হেরে গেছি। শেষ দুই ওভার বা এক ওভারের মধ্যে হেরে যাচ্ছি। আশা করব, শেষের ওভারগুলো পরিস্থিতি বুঝে খেলতে।’

ভালো শুরু করেও ইনিংসটা বড় করতে পারছেন না এনামুল হক বিজয়। গত চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২২, ২৫, ১৪ ও ২৭ রান। তাই ইনিংস বড় না করাকে দুর্ভাগ্য বলছেন এনামুল, ‘সবমিলেয়ে আমি দুর্ভাগা বলব। দুই ম্যাচে রান আউট হয়ে গেছি। এক ম্যাচে ভালো করতে পারিনি। কালকে মোটামুটি একটা ব্যাটিং হয়েছে। আশা করছি সুযোগ আছে। এখনো ৮টা ম্যাচ আছে। সুযোগ আছে ভালো কিছু করার। এখনো সুযোগ হাতছাড়া হয়নি।’

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে স্পিনিং উইকেট ছিল। নিজেদের মাঠে কেমন উইকেট আশা করছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘চট্টগ্রামের উইকেট এমনিতেই ব্যাটিং সহায়ক হয়। আমি মনে করি ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাবে। বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, স্পিনাররা টার্ন পেতে পারে। আশা করি ব্যাটিং সহায়ক উইকেট হবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম