বল টেম্পারিংয়ে অভিযুক্ত দু প্লেসিস

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৬, ১৩:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৪:৫৩

বলের অবস্থা বদলের চেষ্টা করছেন দু প্লেসিস বল টেম্পারিং করেছেন ফাফ দু প্লেসিস, বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটা এবার সত্যিই হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবৃতিতে। বিচার-বিশ্লেষণ করে আইসিসি তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছে। যাতে দু প্লেসিস নিষিদ্ধ হতে পারেন এক ম্যাচ।

অস্ট্রেলিয়ার উড়ছে দক্ষিণ আফ্রিকার বিজয় কেতন। প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারছে না স্বাগতিকরা। ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে এখন হোয়াইটওয়াশের মিশনে নামার অপেক্ষায় সফরকারীরা। এবি ডি ভিলিয়ার্সের চোটে অস্থায়ী অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় এসে দুর্দান্ত পারফরম করে দু প্লেসিস প্রশ্নও তুলে দিয়েছেন অধিনায়ক বদলের। হোবার্ট টেস্ট শেষে স্থায়ী অধিনায়ক তাকে করা উচিত কিনা, এই প্রশ্ন যেমন ছিল, তেমনি শিরোনামে এসেছিলেন বিতর্কিত বল টেম্পারিংয়ের কারণেও। প্রথমে সন্দেহ থাকলেও এখন তার বিরুদ্ধে অভিযোগই এনেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা নিশ্চিত করেছে প্রোটিয়া ব্যাটসম্যান আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২.৯ অনুচ্ছেদ ভেঙেছেন, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে তারা। এখন এই অভিযোগের বিরুদ্ধে নিজের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে দু প্লেসিসকে। যদিও ঠিক কবে শুনানি হবে, সেটা নিশ্চিত নয় এখনও।

হোবার্ট টেস্টে মুখের লালা দিয়ে ‘বলের অবস্থা বদল’-এর চেষ্টা করেছেন দু প্লেসিস, প্রাথমিকভাবে এই ছিল অভিযোগ। পরে টিভি ফুটেজ দেখে আইসিসি নিশ্চিত হয়েছে বিষয়টি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘অভিযোগের বিষয়টি ঘটে মঙ্গলবার সকালে, যখন টিভি ফুটেজে ধরা পড়ে দু প্লেসিস মু্খের লালা দিয়ে বলের অবস্থা বদলের চেষ্টা করছেন।’ কোড অব কন্ডাক্টের লেভেল-২ ভাঙলে ম্যাচ ফির ৫০ থেকে ১০০ শতাংশ কিংবা দুটি সাসপেনশন পয়েন্ট যোগ হয়। দুটি সাসপেনশন পয়েন্ট মানে এক ম্যাচ। তাই অভিযুক্ত দু প্লেসিসের এক টেস্ট নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা দোল খাচ্ছে খুব। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম