ভাইকিংসদের মনে প্রাণে স্বস্তির সুবাতাস

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৮ নভেম্বর ২০১৬, ১৭:৫৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৭:৫৭

ভাইকিংসদের মনে প্রাণে স্বস্তির সুবাতাস আজ ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। তাই সাগরিকায় ছিল হাজারো সমর্থকের আনাগোনা। ‍স্বাগতিক দলের খেলা বলেই কিনা বিপিএল-এ সবচেয়ে বেশি দর্শক পেলো আজ! অবশ্য আগের দিনের মতো এদিন আর সমর্থকদের হতাশ করেনি তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। এদিন তামিমরা ভালো ক্রিকেট খেলেই হারের বৃত্ত ভেঙেছে। আর তাইতো জহুর আহমেদের গ্যালারিতে উৎসব। যেই উৎসব ছড়িয়ে গেছে সমস্ত চট্টগ্রামবাসীর মনে। চিটাগং ভাইকিংসের স্বস্তিতে, স্বস্তি ফিরেছে ভাইকিংস সমর্থকদের মনেও।

গত ৮ নভেম্বর উদ্বোধনী দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারানোর পর জয় কী জিনিস সেটাই ভুলে গিয়েছিল চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচের পর জয় পেতে চিটাগংকে অপেক্ষা করতে হয়েছে চারটি ম্যাচ। আর দ্বিতীয় জয় পেতে চিটাগং বেছে নেয় রাজশাহী কিংসকেই।

এদিন তাসকিনের অসাধারণ বোলিংয়ে রাজশাহীর ব্যাটসম্যানরা কুপোকাত হলে চিটাগং ভাইকিংস ১৯ রানের অসাধারণ এক জয় পায়।

তবে দিনটা চিটাগংয়ের হতো না। যদি না ভিনদেশি মোহাম্মদ নবী ওমন একটি ইনিংস না খেলতেন। আফগান এই অলরাউন্ডার শুক্রবার তার টি-টোয়েন্টি ক্যরিয়ারের সেরা ব্যাটিং করেছেন। মাত্র ৩৭ বলে ৬ চার ও ৬ ছয়ে মোহাম্মদ নবী তার অপরাজিত ৮৭ রানের ইনিংসটি সাজিয়েছেন। তার এমন বিস্ফোরক ব্যাটিংয়েই মূলত ১৯০ রানের বড় সংগ্রহ পায় চিটাগং ভাইকিংস। সেই সঙ্গে চিটাগংয়ের উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের ব্যাট থেকেও এসেছে ৫০ রানের কার্যকর এক ইনিংস।

১৯১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ঠিক যেমন শুরু করা প্রয়োজন ছিল সেভাবেই শুরু করেছিল রাজশাহী কিংস। চিটাগং ভাইকিংসের স্পিনার মাহমুদুল হাসানের দ্বিতীয় ওভারে মুমিনুল হক ব্যাক টু ব্যাক চারটি চার মেরে স্কোরবোর্ডে চাঙা ভাব নিয়ে আসেন। ব্যক্তিগত ২২ রানে মমিনুল ফিরে গেলেও স্কোরবোর্ডে তার প্রভাব পড়েনি। বিপিএল-এর চলতি আসরে প্রথমবারের মতো সুযোগ পেয়েই জুনায়েদ সিদ্দিক দারুণ এক ইনিংস খেলেছেন।

দ্বিতীয় উইকেটে সাব্বিরকে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়েন জাতীয় দলের সাবেক এই ওপেনার। শেষ পর্যন্ত ৩৮ রান করে গ্র্যান্ট ইলিয়টের শিকারে পরিণত হন তিনি। তখনও ম্যাচে ছিল রাজশাহী। কারণ ক্রিজে ছিলেন আগের ম্যাচে ১২২ রানের ইনিংস খেলা সাব্বির রহমান। তিনি ৪৮ রানে আউট হওয়ার পরই মূলত ম্যাচটি পুরোপুরি হেলে পড়ে চিটাগং ভাইকিংসের দিকে। শেষ দিকে ড্যারের স্যামির প্রয়াস ব্যর্থ হলে চিটাগং ভাইকিংস হারের বৃত্ত ভাঙতে সমর্থ হয়।

শুক্রবারের জয়ে শেষ চারে খেলার স্বপ্নটা এখনো বেঁচে থাকলো চিটাগংয়ের। আগামী ৬ ম্যাচের কমপক্ষে চারটিতে জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তামিমের দলের শেষ চার। যদিও হারের বৃত্ত ভাঙাটাই এই মুহূর্তে জরুরি ছিল চিটাগংয়ের। দলের অধিনায়ক তামিম ইকবালও বেশকিছু দিন ধরেই এমনটা বলে আসছিলেন। শেষ পর্যন্ত জয়ে ফেরাতে স্বস্তি ফিরে এসেছে চিটাগং শিবিরে। হয়তো এই স্বস্তি পরের ম্যাচেই আত্মবিশ্বাসী করে তুলবে তামিম অ্যান্ড কোংকে।

/এফআইআর/

 

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক