টি-টোয়েন্টিতে তাসকিনের প্রথম ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৮ নভেম্বর ২০১৬, ১৮:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৮:২৪

টি-টোয়েন্টিতে তাসকিনের প্রথম ৫ উইকেট টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন দ্রুতগতির পেসার তাসকিন আহমেদ। গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা তাসকিন এই আসরেও একই দলের হয়ে খেলছেন।

যদিও সর্বশেষ দুটি ম্যাচে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সাইডবেঞ্চে বসে ছিলেন। দুই ম্যাচ পর শুক্রবার রাজশাহীর বিপক্ষে মূল একাদশে সুযোগ পান। ঢাকায় খেলা তিনটি ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল চারটি।

কিন্তু পর পর দুটি ম্যাচে বসে থেকে ফিরে এসে নতুন রূপে আর্বিভূত হলেন চিটাগং ভাইকিংসের এই পেসার।  এদিন চার ওভার বোলিং করে ৩১ রান খরচায় পাঁচটি উইকেট তুলে নিয়েছেন।

শুক্রবার তার বোলিংয়েই মূলত খেই হারায় রাজশাহীর ব্যাটসম্যানরা। প্রথমেই মমিনুল হককে জহিরুলের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ ধরান তাসকিন। এরপর একে একে তুলে নেন উমর আকমল, মিলিন্দা সিরিবর্ধনে, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজার উইকেট।

তাসকিন আহমেদ পাঁচ উইকেট নেওয়া ৬ষ্ঠ বোলার। যদিও রান রেটে তার অবস্থান পাঁচে। দূরন্ত রাজশাহীর হয়ে বিপিএল-এর প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের (বর্তমান ঢাকা ডায়নামাইটস) বিপক্ষে কীর্তি গড়েছিলেন সামি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও বাংলাদেশের পেসার আবুল হাসান রাজু। এরপরই আছেন তাসকিন আহমেদ। ৬ষ্ঠ স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি পেসার আল আমিন হোসেন।

/আরআই/এফআইআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম