চট্টগ্রামেও জয়ের ধারায় থাকতে আত্মবিশ্বাসী খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৮ নভেম্বর ২০১৬, ১৮:৩৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৮:৪৮

চট্টগ্রামেও জয়ের ধারায় থাকতে আত্মবিশ্বাসী খুলনা টাইটানস গত দুইদিনে চট্টগ্রামে ৬টি দল মুখোমুখি হয়েছে একে অপরের বিপক্ষে। একমাত্র খুলনা টাইটানসই চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচটি খেলবে শনিবার। এদিন তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস। তাই চট্টগ্রামেও জয়ের ধারায় থাকতে আত্মবিশ্বাসী খুলনা টাইটানস। শুক্রবার চট্টগ্রামের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন শেষে খুলনার অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় তুলে নেওয়া খুলনা টাইটানস, পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চায়, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। দল হিসেবে ভালো অবস্থায় রয়েছি। বোলাররা খুব ভালো বল করছে। ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই সামনের ম্যাচেও।’

শনিবার দুপুর একটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচ নিয়ে মোশাররফ বলেছেন, ‘ঢাকা খুব ভালো খেলছে। তারা জয়ের মধ্য রয়েছে। তাদের টিম কম্বিনেশন অনেক ভালো। অনেক ভেরিয়েশন আছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। সেরাটা খেলতে পারলে যে কোনও টিমকেই হারানো সম্ভব। ওটাই আমাদের লক্ষ্য।’

ঢাকার বিপক্ষে ম্যাচ কতটা চ্যালেঞ্জিং এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি আসলে যে কোনও দলের জন্যই চ্যালেঞ্জিং। এখানে যে যেদিন ভালো খেলবে তাদেরই জেতার সম্ভাবনা থাকবে।’

চট্টগ্রামে ৫ দিনের বিরতিটাকে কাজে লাগাতে চায় খুলনা। এ প্রসঙ্গে মোশররফ রুবেল বলেছেন, ‘আমরা ঢাকায় টানা ম্যাচ খেলেছি। ৫ দিনে চারটি ম্যাচ খেলেছি। চিটাগংয়ে হয়তো বিরতিটা একটু বেশি পরেছে। এটা আমাদের একদিক থেকে ভালো হয়েছে। এখানে আমরা পরিবেশ, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। নেট হচ্ছে। বোলাররা বোলিং করছে। যাদের ফিজিক্যালি একটু লিকেজ ছিল তারাও রিকভারি করার চেষ্টা করছে। সবমিলিয়ে আমাদের জন্য ভালো হয়েছে।’

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম