ডেথ ওভারে অভিজ্ঞতার ঘাটতি ভোগাচ্ছে রাজশাহীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৮ নভেম্বর ২০১৬, ১৯:০১আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৯:০৩

ডেথ ওভারে অভিজ্ঞতার ঘাটতি ভোগাচ্ছে রাজশাহীকে রাজশাহীর বিপক্ষে হারের বৃত্ত ভেঙেছে চিটাগং ভাইকিংস। কিন্তু রাজশাহী কিংস জয়ের কাছাকাছি গিয়েও এখন পর্যন্ত জিততে পারছে না। শুক্রবার চট্টগ্রামে ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭১ রান করতে সমর্থ হয় ড্যারেন স্যামির রাজশাহী কিংস।

সেই হিসেবে চিটাগংয়ের করা ১৯০ রান একটু বেশি হয়ে গেছে বলে মনে করেন রাজশাহী কিংসের ক্রিকেটার সামিত প্যাটেল। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা প্যাটেল বলেছেন, ‘১‌৯০ অনেক রান। ওরা ১৫ রান বেশি করেছে। আমরা শেষের দিকে ভালো বোলিং করতে পারিনি। আমরা এখনও শিখছি। ডেথ ওভারে বোলিংয়ে আমাদের অভিজ্ঞতায় ঘাটতি রয়েছে। আমি মনে করি, রাজু আরও ভালো বোলিং করবে। আশা করি পরের ম্যাচে আমরা ভালো ভাবে ঘুরে দাঁড়াতে পারব।’

১৯০ রান করতে ব্যাট হাতে ভূমিকা রেখেছে এনামুল-নবীর ১০৫ রানের জুটি। সামিত প্যাটেলও এটাই মনে করেন, ‘নবী খুব ভালো খেলেছে, এনামুলও। আমার মনে হয়, নবী ছিল সত্যিকারের ম্যাচ উইনার। আমাদের ফিল্ডিংও ভালো ছিল না। অনেক জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে।’

এছাড়া বড় জুটি না করাকেও কারণ হিসেবে দাঁড় করালেন সামিত প্যাটেল, ‘১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অন্তত ৭০-৭৫ রানের ইনিংস খেলতে হবে। বড় কোনও জুটিও গড়তে হবে। কিন্তু আমরা ভালো শুরু পেলেও খুব বড় কোনও জুটি গড়তে পারিনি। আমরা জানতাম এটা কঠিন লক্ষ্য হবে। আমাদের শেষ পর্যন্ত একজন সেট ব্যাটসম্যান দরকার ছিল, এই ম্যাচে যা ছিল না।’

পরের ম্যাচের পরিকল্পনা জানিয়ে প্যাটেল বলেছেন, ‘আমরা জানি আমাদের কয়েকজন ম্যাচ উইনার আছে। নিজেদের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এখনও অনেক ম্যাচ বাকি আছে। আমরা শেষ চারে থাকতে চাই। আমার মনে হয়, একটা জয় মোমেন্টাম বদলে দেবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম