ইংলিশদের লক্ষ্য ৪০৫

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৭:৫৩আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৭:৫৭

ইংলিশদের লক্ষ্য ৪০৫ বিশাখাপত্তমে চতুর্থ দিনে দুর্দান্ত বোলিং করেই দ্বিতীয় ইনিংসে ভারতকে ২০৪ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। যদিও এগিয়ে থাকায় ইংলিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ৪০৫ রান।

জবাবে সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুটা উড়ন্তই করেছিল ইংলিশরা। অধিনায়ক অ্যালিস্টার কুক ও হাসিব হামিদের উদ্বোধনী জুটিতে আসে ৭৫ রান। কিন্তু শেষ বিকালে ভারতীয় স্পিনারদের আক্রমণে আর নিজেদের মনোযোগ স্থির রাখতে পারেননি এই দুই ওপেনার।

৫০.২ ওভারে হামিদকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর দিনের শেষ বলে অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়ে ইংলিশদের শিবিরে চিন্তার ভাঁজ ফেলেন রবিন্দ্র জাদেজা। কুক বিদায় নেন ৫৪ রানে আর হামিদ ২৫ রানে। 

ফলে এদিন ২ উইকেটে ৮৭ রানে দিন শেষ করলো ইংল্যান্ড। ক্রিজে আছেন জো রুট (৫)।   

রবিবার এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস দ্রুত ছেঁটে ফেলতে ভূমিকা রাখেন স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদ। দুজনেই ৪ উইকেট নেন। অধিনায়ক বিরাট কোহলি করেন সর্বোচ্চ ৮১ রান।   

স্কোর: চতুর্থ দিন শেষে

ভারত : প্রথম ইনিংস৪৫৫ ও দ্বিতীয় ইনিংস ২০৪ (কোহলি ৮১; ব্রড ৪/৩৩, রশিদ ৪/৮২)

ইংল্যান্ড: প্রথম ইনিংস ১০২.৫ ওভারে ২৫৫ (স্টোকস ৭০, বেয়ারস্টো ৫৩, রুট ৫৩, রশিদ ৩২*, অশ্বিন ৫/৬৭)। দ্বিতীয় ইনিংস: ৮৭/২ (কুক ৫৪)।

/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম