‘আমাদের সব ম্যাচই এখন ডু অর ডাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২০ নভেম্বর ২০১৬, ১৯:৫৫আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৯:৫৭

কুমিল্লার কোচ মিজানুর রহমান বাবুল উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সোমবার ফিরতি ম্যাচে সেই কুমিল্লার প্রতিপক্ষ তামিমের চিটাগং ভাইকিংস। এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা।

৬ ম্যাচে এক জয় নিয়ে কুমিল্লার পয়েন্ট মাত্র দুই। যার ফলে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়নরা। মাশরাফি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন বলেছিলেন, একটি জয়ই বদলে দিতে পারে তার দলকে।

কথামতো শনিবার রাজশাহীর বিপক্ষে জয়ের পর মাশরাফির কুমিল্লা হয়তো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে! কুমিল্লার কোচ মিজানুর রহমান বাবুল এ ব্যাপারে বলেছেন, ‘একটা মোমেন্টাম দরকার ছিল, আমরা সেই মোমেন্টাম পেয়েছি। এখন এই উদ্দীপনা কাজে লাগিয়ে আমরা খেলবো। ভাগ্যে যা আছে তাই হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা পাঁচটা ম্যাচ খেলার পর ৬ষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছি; এখানে একটা প্রেরণা তো কাজ করছেই। দলে এখন আত্মবিশ্বাস বেড়েছে। হয়তো পরের ম্যাচে এটা কাজে দেবে।’

সেরা চারে খেলতে হলে কুমিল্লাকে বাকি ৬ ম্যাচের অন্তত ৫টি জিততেই হবে। সেই সঙ্গে প্রতিপক্ষের সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে। মিজানুর রহমান অবশ্য মনে করছেন, ‘আমাদের সব ম্যাচই এখন ডু অর ডাই। সবসময়ই বলে আসছি আমাদের দল খারাপ নয়। তবে ফলাফলটা হচ্ছিল না। উপরের দিকে রান হচ্ছিল না। কালকে যতটুকু এসেছে আরও একটু চেষ্টা করলে হয়তো ১৭০ করা যেত।’
চিটাগংয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্রিকেটাররা সবাই অনুশীলন করেননি। কারণ জানতে চাইলে কোচ মিজানুর রহমান বলেছেন, ‘যেহেতু গতকাল (শনিবার) খেলা ছিল, তাই সবাই হোটেলে জিম সেশন করছে। আর যারা খেলেনি বা কাল (শনিবার) ব্যাটিং বেশি করেনি তাদের আজকে নিয়ে এসেছি। এক ম্যাচ জিতেই আমাদের বিশ্রামের কোনও সুযোগ নেই।’

/আরআই/

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম