সহযোগীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমন্ত্রণ বাংলাদেশকেও

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১২:২৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১২:৪৫

সহযোগীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমন্ত্রণ বাংলাদেশকেও সহযোগী দেশগুলোকে নিয়ে ৮ জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আইসিসি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনও দেরি। বলা হচ্ছে, এই টুর্নামেন্ট সম্ভাব্য ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সবুজ সঙ্কেত। কারণ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটির অনুমোদন এখনও দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

টুর্নামেন্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া ছটি দল হলো- আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি। বাকি দুই দল হলো নেদারল্যান্ডস ও ওমান।

শেষ দুই দল ২০১৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে টি-টোয়েন্টি স্ট্যাটাস অর্জন করেছে। সবকিছু ঠিকঠাক হলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি, দুবাইয়ে।

জানা গেছে, টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তারা টুর্নামেন্টে খেলার ব্যাপারে কোনও সাড়া দেয়নি। 

টুর্নামেন্ট আয়োজন হলেও এর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের কোনও সম্পর্ক থাকছে না। আলাদা ভাবেই সহযোগীদের টুর্নামেন্ট আয়োজন করা হবে। -ক্রিকইনফো

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম