এশিয়া কাপে অঘটনের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ছে মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:৫৯

এশিয়া কাপে অঘটনের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ছে মেয়েরা অঘটন ঘটানোর আশা নিয়ে মেয়েদের এশিয়া কাপ খেলতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

সেই লক্ষ্যে আজ বুধবার মিরপুরে টুর্নামেন্টের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে কথা বলেছে দলের ম্যানেজমেন্ট।

প্রস্তুতি প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশের ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুতি সন্তোষজনক। ব্যাটিংয়ে কিছু দুর্বলতা ছিল, এজন্য আমরা অনুশীলনে সচেতনভাবেই ব্যাটিং নিয়ে বেশি কাজ করেছি। বিশেষ করে অনুশীলন ম্যাচে ব্যাটসম্যানরা রান করেছে; যেটা খুবই ভালো দিক।’

তিনি আরও যোগ করেন, ‘দলের ব্যাটাররা এখন অনেক শট খেলতে পারছে, তাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে, যাতে করে চাপহীন ক্রিকেট খেলতে পারে। আমরা পার্টনারশিপ বড় করার ব্যাপারে জোর দিয়েছি।’

টুর্নামেন্টে ভারতকেই সবচেয়ে শক্তিশালী দল মনে করছেন কোচ ক্যাপেল। এর পরেই শক্তিশালী হিসেবে দেখছেন পাকিস্তানকে। তারা আশা, বাংলাদেশ সেরা নৈপুণ্য দিয়ে লড়বে । 

কোচের মতো আত্মবিশ্বাস ঝরেছে অধিনায়ক রুমানা আহমেদের কণ্ঠে, ‘বাংলাদেশ দলের অধিনায়ক হতে পেরে আমি খুব আনন্দিত । এশিয়া কাপের মতো বড় একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। আমি চিন্তিত নই, তবে আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। এবার অনুশীলন খুব ভালো হয়েছে। আশা করি ভালো কিছু করতে পারবো।’

দলের সার্বিক দিক নিয়ে রুমানা বলেছেন,‘ অনুশীলনে ব্যাটিংয়ের ওপর বিশেষভাবে জোর দিয়েছি। ৬-৭জন ব্যাটার আছে যারা ভালো ফর্মে আছে। এই ফর্ম ধরে  রাখতে পারলে আমি আশাবাদী ব্যাটিংয়ে আমাদের টিম অনেক ভালো করবে। আগে আমাদের বোলিং বিভাগ শক্তিশালী থাকলেও এবার ব্যাটিং বিভাগ নিয়ে আশাবাদী।’

নিজের লক্ষ্য সম্পর্কে রুমানা বলেছেন, ‘ আমরা অনেক উন্নতি করেছি। মূল লক্ষ্য ভারতের সঙ্গে পাল্লা দেওয়া।। আমরা যদি ভারতের সঙ্গে ভালো করতে পারি। তাহলে ফাইনাল পর্যন্ত যেতে পারবো।  আর আমাদের দল অঘটন ঘটাতে সক্ষম। ’

এদিকে প্রধান নির্বাচক আতহার আলী খান দলের সার্বিক অবস্থা ভালো উল্লেখ করে বলেছেন, ‘দলে দুটি পরিবর্তন আছে। শারমিন সুলতানা ও  শায়লা শারমিন (দুই হাতেই বল করতে সক্ষম) নতুন  হিসেবে সালমা খাতুন যোগ হয়েছে। এছাড়া টিম কম্বনিশেন নিয়ে চিন্তা-ভাবনা করেছি, সেরা কম্বিনেশন কী হতে পারে তা আমরা কোচকে সঙ্গে নিয়েই চূড়ান্ত করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য বিশ্বকাপ বাছাই।’

এসময় সুরাইয়া আজমিন ছন্দার কথা উল্লেখ করে আতহার বলেছেন, ‘সে অসাধারণ একজন বোলার। লাইন-লেন্থ খুবই ভালো। কন্ডিশন যদি তাকে সহায়তা করে, তবে সে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে।’

আগামী ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এসিসি মেয়েদের এশিয়া কাপ। এই আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশ নেবে।

 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম