বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে ডিন কনওয়েকে। অভিজ্ঞ এই ফিজিও প্রায় ১৪ বছর কাজ করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে। তার সঙ্গেই তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত কনওয়ের সঙ্গে চুক্তি করার বিষয়টি আজ রাতে (বুধবার) নিশ্চিত করেছে বিবিসি।
প্রায় ১৪ বছরের ইংল্যান্ড ক্যারিয়ারে কনওয়ে সিনিয়র ফিজিও হিসেবে কাজ করেছেন আট বছর। তা ছাড়া ১৯৮৯ সাল থেকে সঙ্গী ছিলেন কাউন্টি ক্রিকেট ক্লাব গ্ল্যামরগনের। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন তিনি সারের সঙ্গেও। মাশরাফি-মুশফিক-সাকিবদের ফিটনেসের দায়িত্ব এখন তার কাঁধেই।
ক্রিকেটের ফিজিও হিসেবে ক্যারিয়ার গড়লেও কনওয়ে কিন্তু ছিলেন না ক্রিকেটার। জন্মস্থান ওয়েলসের হয়ে একসময় রাগবি খেলা কনওয়ে পরে পেশা হিসেবে বেছে নেন ক্রিকেট ফিজিওথেরাপিস্ট।
/কেআর/








