এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত!

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ১৭:২৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৩৩

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত! সবেমাত্রই ম্যাচ না খেলার মাশুল দিল ভারতীয় নারী ক্রিকেট দল। পাকিস্তানে নির্ধারিত ৩ ম্যাচ খেলতে যায়নি মেয়েরা। যার ফলে পুরো তিন ম্যাচের ৬ পয়েন্ট পাকিস্তান দলকে দিয়ে দিয়েছে আইসিসি। দুই দেশের সাম্প্রতিক এই বৈরী সম্পর্ক এবার প্রভাব ফেলছে আসন্ন নারীদের এশিয়া কাপেও। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়েছে, এশিয়া কাপে অংশ নিলেও পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা খেলবে কিনা সেটি নিশ্চিত নয়!

২৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ভারতের। এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব আমিতাব চৌধুরী বলেছেন, ‘এশিয়া কাপে ভারতের নারী দল অংশ নিচ্ছে। তবে তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা সেটি আমি নিশ্চিত করে বলতে পারছি না।’

পাকিস্তানের বিপক্ষে ভারতের আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলার কথা ছিল আগস্ট-অক্টোবরে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেই তিনটি ম্যাচ না খেলারই সিদ্ধান্ত নেয়। তাই বাধ্য হয়ে আইসিসির টেকনিক্যাল কমিটি পুরো ৬ পয়েন্ট পাকিস্তানকে দিয়ে দেয়। এরমধ্য দিয়ে ২০১৭ নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগটিও নষ্ট করে ভারত!      

এশিয়া কাপে ভারতসহ খেলবে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম