বরিশালের বিপক্ষেই জয়ে ফিরতে চায় খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৭:৫৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৫৬

বরিশালের বিপক্ষেই জয়ে ফিরতে চায় খুলনা চট্টগ্রামে শেষ ম্যাচটায় হেরে কিছুটা দুশ্চিন্তার ছাপ খুলনা শিবিরে। শুরু থেকে বোলিংটা ভালো মতো হলেও ব্যাটিংটা ভোগাচ্ছে খুলনাকে। যদিও এখন পর্যন্ত খুলনা টাইটানসকে বড় কোনও পরীক্ষায় পড়তে হয়নি।

শুক্রবার বরিশাল বুলসের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে খুলনা টাইটানস। ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করেছে মাহমুদউল্লাহরা। অবশ্য অনুশীলন শুরুর আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন খুলনা টাইটানসের পেসার জুনায়েদ খান।

ম্যাচ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা খুবই ইতিবাচক। শুধু জয়ের কথাই ভাবছি। শেষ ম্যাচ হারলেও আমরা এখনো আশাবাদী। সবাই ইতিবাচকভাবেই ভাবছে। আশা করি পরের ম্যাচে জয়ে ফিরতে পারব।’

খুলনা ৭ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে জয় লাভ করেছে। যার মধ্যে দুটি ম্যাচ মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের ভেলকিতেই জয় এসেছে। বাকি তিনটি ম্যাচে ব্যাটসম্যানদের চেয়ে খুলনার বোলারদের অবদানই বেশি।

জুনায়েদ খানও বিষয়টি স্বীকার করে নিলেন, ‘আমাদের বোলিং কম্বিনেশন ভালো। কুপার, মোশাররফ এবং আমি মিলে ভালোই হচ্ছে। সব বোলারই উন্নতি করছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।’

খুলনা টাইটানসের হয়ে ৭ ম্যাচ খেলে ১১ উইকেট সংগ্রহ করেছেন  পাকিস্তানি এই পেসার। নিজের বোলিং নিয়ে জুনায়েদ বলেছেন, ‘আমি খুব খুশি। যেমন পারফরম্যান্স হয়েছে তাতে দলের অন্য খেলোয়াড়রাও খুশি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের